সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করায় ধর্ষণের অভিযোগ আনা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক গবেষণারত ছাত্রর বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের বাসিন্দা অজয় সিংয়ের বিরুদ্ধে তাঁর প্রেমিকা এই অভিযোগ আনলেন৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার অজয় সিংয়ের বান্ধবী দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ থানায় নিজের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই বুধবার গ্রেফতার করা হয় জেএনইউ-এর গবেষককে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ও তাঁর বান্ধবী ২০১০ থেকে সম্পর্কে ছিলেন৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার অজয় বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন৷ কিন্তু এরপর বান্ধবী তাঁকে বিয়ের কথা বললে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যান৷
অজয়ের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে৷
জেএনইউ-এর ছাত্রর বিরুদ্ধে এমন অভিযোগ আসা নতুন ঘটনা নয়৷ এর আগে এক ছাত্রনেতা আনমোল রতনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার