Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

ভোটের মুখে গুজরাটে কংগ্রেসে ভাঙন অব্যাহত, ইস্তফা আরও ২ বিধায়কের

গত দুই সপ্তাহে কংগ্রেস ছাড়লেন বিরোধী দলনেতা শঙ্কর সিন বাঘেলা-সহ ছয়জন বিধায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩৭

options
link
ভোটের মুখে গুজরাটে কংগ্রেসে ভাঙন অব্যাহত, ইস্তফা আরও ২ বিধায়কের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে বিধানসভা ভোটের মুখে কংগ্রেসে ভাঙন অব্যাহত। শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের আরও ২ জন বিধায়ক। এই নিয়ে গত কয়েক দিনে কংগ্রেস ছাড়লেন ছ‘জন বিধায়ক।

[আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৯ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে বিরোধীরা। তাই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ভোটকে হাতিয়ার করে বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। কিন্তু, বিধানসভা ভোটের মুখে খোদ মোদির রাজ্য গুজরাটেই এখন রীতিমতো বেকায়দায় সনিয়া গান্ধীর দল। এক এক করে বিধায়করা দল ছাড়ছেন। শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সে রাজ্যের বিরোধী দলের দুই বিধায়ক মান সিং চৌহান ও সানাভাই চৌধুরি। এর আগে বৃহস্পতিবারই দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস তিন বিধায়ক পিআই পটেল, বলবন্ত সিং রাজপুত ও তেজশ্রী পটেল। তিনজনেই যোগ দিয়েছেন বিজেপিতে।

[পণ নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই না করে গ্রেপ্তারি নয়: সুপ্রিম কোর্ট]

বস্তুত, গত সপ্তাহেই কংগ্রেস ছেড়েছেন খোদ গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা শঙ্কর সিন বাঘেলা। বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শঙ্কর সিন বাঘেলা জানিয়ে দিয়েছেন, রাজ্যসভা ভোট মিটলেই কংগ্রেসের বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন তিনি। বাঘেলাও বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও সে সম্ভাবনা খারিজ করে দিয়েছে গুজরাটের এই পোড়খাওয়া রাজনীতিবিদ। প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপি যোগ দিয়েছেন বাঘেলার আত্মীয় ও কংগ্রেস বিধায়ক বলবন্ত সিং রাজপুত।

[আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র]

এদিকে শুক্রবার আসন্ন রাজ্যসভা ভোটে গুজরাট থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কে্ন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গুজরাটে ১১ জন রাজ্যসভার সাংসদ আছেন। আগামী ১৮ আগস্ট বিজেপির দুই সাংসদ স্মৃতি ইরানি ও দিলীপভাই পাণ্ডিয়া এবং কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেলের মেয়াদ শেষ হচ্ছে। গুজরাট থেকে সনিয়া গান্ধী রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলকে ফের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে মনোনয়ন পেশ করেছে তিনি।

[জানেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামের অর্থ কী?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.