সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ, চোরাগোপ্তা হামলা, সন্ত্রাস৷ পাকিস্তান আছে পাকিস্তানেই৷ তবুও এখনই যুদ্ধ ঘোষণা করতে নারাজ ভারত সরকার৷ কুটনৈতিক রাস্তা অবলম্বন করেই প্রতিবেশী দেশকে জবাব দিতে চাইছে সরকার৷ ভারতের এই সহ্য ক্ষমতারই যে সুযোগ নিচ্ছে পাকিস্তান, তার প্রমাণ মিলল নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে৷ যেখানে সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় সাংবাদিককে বের করে দেওয়ার নির্দেশ দিলেন পাকিস্তানের বিদেশ সচিব৷
“এই ভারতীয়কে বাইরে বের করো”, সাংবাদিক সম্মেলনে থাকা বেসরকারি সংবাদ মাধ্যমের কর্মীকে দেখিয়ে এই নির্দেশই দেন পাক বিদেশ সচিব এজাজ আহমেদ চৌধরি৷ শুধু এজাজ নন, ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে চলছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷ মোদির সঙ্গে ক’দিন আগেও সৌজন্য সাক্ষাৎ করা শরিফ ভারতীয় সাংবাদিক দেখলেই হাত নাড়িয়ে সরে যাওয়ার ইঙ্গিত করছেন৷

উরিতে নিহত সেনাদের স্মৃতি এখনও টাটকা ভারতীয়দের মনে৷ এখনও শোকস্তব্ধ হাওড়ার যমুনা বালিয়া ও দক্ষিণ ২৪ পরগনার সাগর৷ যেখানে বাস ছিল শহিদ সেপোই জি দলাই ও সেপোই বিশ্বজিৎ ঘড়াইয়ের৷ দুই জনেরই বয়স ছিল ২৫৷ প্রাণের মূল্যে দেশের সীমান্তরক্ষাকারী বাকি শহিদদেরও বয়স ২০ থেকে ৩০-এর মধ্যেই৷ হামলায় পাক মদতের প্রমাণ মজুত ভারতীয় সেনার হাতে৷ সেনা সূত্রে খবর, হামলার নেপথ্যে রয়েছে জৈশ-ই-মহম্মদ৷ যার প্রধান মাসুদ আজহার বহাল তবিয়তে রয়েছে পাকিস্তানে৷ প্রত্যাশামতোই যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ