Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Uttar Pradesh

ফলের রসে মূত্র মিশিয়ে বিক্রি! বমাল গ্রেপ্তার দোকানের মালিক

দোকান থেকে প্লাস্টিকের জার ভর্তি মূত্র উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১২:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১২:৩২

options
link
ফলের রসে মূত্র মিশিয়ে বিক্রি! বমাল গ্রেপ্তার দোকানের মালিক zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বাজারে ফলের রসের দোকান। ভীড়ও হয় রীতিমতো। দোকানে থেকে রস খাওয়ার পরই সন্দেহ হয় গ্রাহকের একাংশের। অভিযোগ তোলা হয় ফলের রসে মানুষের মূত্র মিশিয়ে বিক্রি করছেন মালিক। দোকানের ভিতর থেকে ইউরিন ভরা প্লাস্টিকের জারও পেয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে।দোকানের মালিককে গ্রেপ্তার ও তাঁর নাবালক ছেলেকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ।

দোকানটি থেকে রস খাওয়ার পর অনেকেই সন্দেহ প্রকাশ করেন। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অনুসারে দোকানে তল্লাশি চালায় থানার আধিকারিকেরা। তাতেই তাঁদের চক্ষু চড়ক গাছ! দোকানের ভিতর একটি মূত্র ভর্তি প্লাস্টিকের জার উদ্ধার করে পুলিশ। তখনই দোকান মালিককে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় নাবালক ছেলেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দোকান মালিককে থানায় এনিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলেও কেন তিনি মূত্র সংগ্রহ করেছিলেন তার স্পষ্ট উত্তর দিতে পারেননি। এসিপি অঙ্কুর ভাস্কর জানিয়েছেন, ‘ধৃত দোকান মালিকের নাম আমির। সঙ্গে তাঁর নাবালক ছেলে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.