সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি চালু হওয়ার আগেই আধারের সঙ্গে প্যান যোগ করাকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। অনেকেই ভাবছেন যে, তারপর হয়তো বাতিল হয়ে যেতে পারে প্যান কার্ড। অর্থাৎ আধার-প্যান সংযোগ না থাকলে মূল্যহীন হয়ে যাবে আধার। কিন্তু সত্যিই কি তা হচ্ছে?
[ জুনেই অকাল দীপাবলি! দুর্দান্ত অফারের লাভ ওঠানোর বাকি মাত্র ৩৬ ঘন্টা ]
১ জুলাই জিএসটি চালু হওয়ার অনেক আগেই আধার ও প্যান সংযোগ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। যদিও নানা জটিলতায় সে সিদ্ধান্ত পৌঁছায় আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাদের আধার ও প্যান দুইই আছে, তাঁদের ক্ষেত্রে সংযোগ বাধ্যতামূলক। যাঁদের কাছে দু’টি কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে জোর করে এই নিয়ম বলবৎ করা যাবে না। তবে বুধবার এক নির্দেশিকা জারি করে কেন্দ্র জানায়, আধার ও প্যান সংযোগ আবশ্যিক। এর কোনও বিকল্প নেই। পুরনো কথা অনুযায়ী তাই ১ জুলাইকেই শেষ সময়সীমা ধরে নেওয়া হয়। দু’দিনের মধ্যে আধার ও প্যান সংযোগের হিড়িক পড়ে যায়। জল্পনা ছড়ায় যে এরপর হয়তো বাতিল হয়ে যেতে পারে প্যান কার্ড। এর জেরে এত ট্রাফিক হয় যে সরকারি ওয়েবসাইট পর্যন্ত ক্র্যাশ করে। কিন্তু এতটাই আতঙ্কিত হয়ে পড়ার সত্যি কোনও কারণ নেই। ১ জুলাই থেকে আধার ও প্যান সংযোগ বাধ্যতামূলক। কিন্তু তা যে ১ জুলাইয়ের মধ্যেই করতে হবে, তার কোনও মানে নেই। তার পরেও এ কাজ করা যাবে। ঠিক কোন দিনের পর প্যান আধারের সঙ্গে সংযুক্ত না হলে তা বাতিল বলে ঘোষিত হবে, তা এখনও ঠিক করেনি সরকার। ফলে এ নিয়ে এখনই আশঙ্কার কোনও কারণ নেই।
[ হুমকি দিয়ে জিএসটি অর্ডিন্যান্স পাশ, কেন্দ্রকে তোপ মমতার ]
এখনও এই লিংকে ক্লিক করেই আধার ও প্যান সংযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ১ জুলাইয়ের পরও তা করা যাবে। এছাড়া এখন থেকে নতুন প্যানের আবেদনের জন্যও আধার জরুরি বলেই জানিয়েছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
‘রাক্ষসী নয় বরং…’, নিন্দুকদের পালটা কী টিপস ‘দিদি নম্বর ওয়ান’ স্বস্তিকার?
-
ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনে পূজার্চনা! নতুন ভিডিও ভাইরাল হতেই কী দাবি রেলের?
-
২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? হাই কোর্টে কালীঘাট তৃণমূল
-
গোহত্যায় বাধা নেই! মাদ্রাজ হাই কোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, বড় সাফল্য বিজয় সরকারের
-
অবিলম্বে স্থগিতাদেশ চাই! গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই হাই কোর্টে মামলা