সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবার সন্ধেবেলা বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঘণ্টাখানেকের এই সাক্ষাৎকারে রাজনীতির মাঠে নবাগতা হিসেবে বেশ কিছু নির্বাচনী টিপসও নিয়েছেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি শেয়ার করে নিজেই জানালেন অভিনেত্রী।
এক্স হ্যান্ডেলে জে পি নাড্ডার সঙ্গে ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত লিখেছেন, “আজ সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডাজি’র সঙ্গে দেখা করলাম। উনি যেভাবে আমাকে পথ দেখালেন এবং সমর্থন করলেন, তার জন্য আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময়ে মান্ডির উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করব, কথা দিলাম। জয় হিন্দ।”
পরনে গোলাপি শাড়ি। মানানসই গয়নায় কঙ্গনা রানাউতকে দেখা গেল নাড্ডার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্বর্ধনা জানাতে। বিজেপির তরফে লোকসভা ভোটের টিকিট পেয়েই ভারতীয় জনতা পার্টি দলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা শেয়ার জানিয়েছিলেন কঙ্গনা রানাউত। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে ভোট লড়বেন ভূমিকন্যা অভিনেত্রী। বছর দুয়েক আগেই এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কঙ্গনা রানাুতের সেই ইচ্ছেতেই সদ্য সিলমোহর বসিয়েছে বিজেপি।
[আরও পড়ুন: ‘অনেক বড় দায়িত্ব, বিজেপির মান রাখব’, বললেন রামরাজ্যের প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল]
आज राष्ट्रीय अध्यक्ष माननीय श्री जगत प्रकाश नड्डा जी से भेंट हुई। मैं उनके मार्गदर्शन और सहयोग के लिए सदा आभारी रहूँगी, मैं अपने क्षेत्र मंडी की प्रगति और ख़ुशहाली के लिए जी-जान लगा कर काम करूँगी। जय हिन्द 🇮🇳 pic.twitter.com/72BzDAUm2t
— Kangana Ranaut (@KanganaTeam) March 26, 2024
এদিকে ভোট মিটলেই ফের বক্স অফিসে কঙ্গনা রানাউতের ভাগ্যপরীক্ষা। চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ রিলিজ করবে অভিনেত্রীর ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও আর মাধবনের সঙ্গে জুটি বেঁধে একটি সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে আসছেন অভিনেত্রী।
[আরও পড়ুন: ভোটে দাঁড়াতেই কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর! পালটা দিলেন ‘ক্যুইন’]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?