Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
কর্ণাটক

নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের

‘প্রত্যেকের ইস্তফার কারণ খতিয়ে দেখা হবে’, জানালেন স্পিকার৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৯, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৯, ১৪:৩১

options
link
নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের পর থেকে কর্ণাটক বিধানসভায় যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নাটকীয় পরিবর্তন ঘটল মঙ্গলবার৷ কংগ্রেস ও জেডিএস বিধায়কদের গণইস্তফা গ্রহণ করা হবে না বলে জানালেন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার৷ বললেন, এভাবে দেওয়া গণইস্তফা গৃহীত হবে না৷ প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখে তবেই ইস্তফা গৃহীত হবে৷

[ আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফাঁদ পেতেছে ISI, আধিকারিকদের সতর্ক করল সেনা] 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা প্রসঙ্গে এদিন স্পিকার জানান, ‘‘এই বিষয়ে নির্দিষ্ট কিছু আইন রয়েছে৷ আমাকে সেই আইন মেনে চলতে হবে৷ এরপরই আমি কিছু সিদ্ধান্ত নিতে পারব৷ আমাকে নিজের দায়িত্ব পালন করতে হবে৷’’ এখানেই শেষ নয়, এরপর কেআর রমেশ কুমার আরও জানান, ‘‘আইনে বলছে, কোনও বিধায়ক ইস্তফা দিলে, সেই ইস্তফার কারণ যদি স্পিকারের যথাযোগ্য মনে হয়, তবেই তিনি তা গ্রহণ করবেন৷ নয়ত…আমি এখনও জানি না৷ আমি এখনও ভাল করে পড়িনি৷ আমাকে দেখতে হবে…৷’’ একদিকে স্পিকার যখন ইস্তফা গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন, তখনই কুমারস্বামী সরকারের অস্বস্তি বাড়িয়েছে দুই নির্দল বিধায়ক৷ সূত্রের খবর, বিক্ষুব্ধ ১৩ জন কংগ্রেস-জেডিএস বিধায়কের পথে হেঁটে, ইস্তফা দিয়েছে তাঁরাও৷ ফলে আরও ফাঁপরে পড়েছে দু’দল৷ এখন কর্ণাটকে সরকার টিকিয়ে রাখাই চ্যালেঞ্জে পরিণত হয়েছে কংগ্রেস-জেডিএসের পক্ষে৷ দফায় দফায় বৈঠক করছে তাঁরা৷ অন্যদিকে এই কর্ণাটক ইস্যুতে মঙ্গলবার সকাল থেকে উত্তাল রাজ্যসভা৷ বিজেপির বিরুদ্ধে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে সরব বিরোধীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

[ আরও পড়ুন: ব্রহ্মসের আওতায় ইসলামাবাদ, ভারতীয় ক্রুজ মিসাইলের আতঙ্কে পাকিস্তান ]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই কর্ণাটক সরকারের টানাপোড়েন বেড়েছে৷ গত সপ্তাহেই পদত্যাগ করেন কংগ্রেস-জেডিএসের ১৩ জন বিধায়ক। পদত্যাগীরা বিজেপির দেওয়া চাটার্ড প্লেনে চেপে মুম্বইয়ের হোটেলে গিয়ে উঠেছেন বলে কংগ্রেসের অভিযোগ। ফলে কর্ণাটকে জোট সরকার পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে৷ সংকটের মধ্যে পড়া কর্ণাটকের সরকার বাঁচাতে অভিনব পদক্ষেপ নিয়েছে কংগ্রেস-জেডিএস জোট। বিক্ষুব্ধদের ফেরাতে সোমবারই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কংগ্রেসের ২১ জন মন্ত্রীই। পদ ছেড়েছেন জেডিএসের সব মন্ত্রীও। এদের জায়গায় বিদ্রোহী বিধায়কদের মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.