Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Karnataka

ঋণের বোঝায় গোটা পরিবার শেষ! স্ত্রী, দুই সন্তানকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ কর্নাটকের ব্যবসায়ী

পারিবারিক কোনও সমস্যা বা অন্য কোনও কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:২৬

options
link
ঋণের বোঝায় গোটা পরিবার শেষ! স্ত্রী, দুই সন্তানকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ কর্নাটকের ব্যবসায়ী zoom
প্রতীকী ছবি। এআই দ্বারা নির্মিত।
Advertisement

বিপুল আর্থিক চাপে মর্মান্তিক কাণ্ড। স্ত্রী ও নাবালিকা দুই মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন কর্নাটকের এক ব্যবসায়ী। পরিবারের অন্য সদস্যরা ঘরের ভিতরে চারজনের মৃতদেহ দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে ৪২ বছরের হরিশ, ৩৪ বছরের নিশ্চিতা, দম্পতির দুই মেয়ে ১২ বছরের নিকশা এবং ৮ বছরের রকশার। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এক ধরনের আঠালো প্লাস্টার দিয়ে নাক ও মুখ আটকানো ছিল নিশ্চিতা, নিকশা ও রকশার। মনে করে হচ্ছে, এর জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। অন্যদিকে হরিশের ঝুলন্ত দেহ মিলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, হরিশের জমি-বাড়ি বেচাকেনার ব্যবসা ছিল। পুলিশের বক্তব্য,অর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদে স্ত্রী, দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার তিনদিন আগে এক আত্মীয়ের বাড়িতে মাকে পাঠিয়ে দিয়েছিলেন হরিশ। মনে করা হচ্ছে পরিকল্পনা করেই এই কাজ করেছেন তিনি। মাইসুর পুলিশ সুপার মল্লিকার্জুন বলদান্ডি বলেন, হরিশের উপর বড়সড় অঙ্কের ঋণের বোঝা ছিল, জানিয়েছেন তাঁর মা। আর্থিক দায়ের কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছি। পারিবারিক কোনও সমস্যা বা অন্য কোনও কারণ ছিল কি না, তাও আমরা যাচাই করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.