সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীকে জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন তাঁরই এক অধস্তন৷ রবিবার সেই ছবি শোরগোল ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জুতো বেঁধে দিতে দেখা গেল এক ব্যক্তিকে৷ ক্ষমতার শীর্ষে থাকা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন জুতোর ফিতে বেঁধে দিতে হবে, অনেকেই সেই প্রশ্ন তুলেছেন৷ এই দাসত্ব প্রথা শেষ হবে কবে, অনেকেই তার উত্তর জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷
ঘটনাস্থল মাইসুরু৷ জনপ্রিয় অভিনেতা চেতন রাম রাওয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই দেখা যায়, তাঁর জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন এক ব্যক্তি৷ জানা যায়, ওই ব্যক্তি মন্ত্রীরই দফতরের অধস্তন৷ যদিও মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর আত্মীয়৷
এর আগে, আগস্ট মাসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানকে পুলিশকর্মীদের কোলে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায়৷ বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে জল পেরোতে গিয়ে পুলিশের কোলে চড়ার অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷
দেখুন সেই বিতর্কিত ভিডিও:
সর্বশেষ খবর
-
ঘাম ঝরিয়ে ক্র্যাম্প? শরীরের ইলেকট্রোলাইট ফেরাবে এই ৩ পানীয়
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার গুজরাটে যেতেই বিতর্ক! এবার অনুষ্ঠান নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
-
‘ছাড়া পেলে ওর সুগার ড্যাডিকেও খুন করব’, হুঁশিয়ারি স্ত্রীর মাথা কেটে ফ্রিজে রাখা যুবকের
-
‘নোটিস যাবে, পরে বুলডোজার চলবে’, বেআইনি নির্মাণ রুখতে হুঁশিয়ারি দিলীপের
-
৩৮ বছরে প্রথম! এলটিটিই-র রক্তাক্ত অতীত পেরিয়ে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন চিন্তায় চিন?