সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেকে না দিয়েই সব মাংস খেয়ে ফেলেছিলেন বাবা। ছেলে বাড়ি ফিরতেই তা নিয়ে অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি চলাকালীন রাগের মাথায় ছেলেকে খুন করলেন বাবা। বুধবার রাতে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে কর্ণাটকে। এরপরই বৃদ্ধের মানসিক স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
মৃতের নাম শিবরাম। বয়স ৩২। কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলার গুটিগড়ের বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তাঁর। জানা গিয়েছে, বুধবার শিবরামের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল। কিন্তু তিনি ফেরার আগেই পুরো মাংস খেয়ে ফেলেন তাঁর বাবা শিনা। ছেলের জন্য একটুও অবশিষ্ট রাখেননি। বাড়ি ফিরে সেই কথা শুনে রাগে গজগজ করতে শুরু করেন শিবরাম। যা পরে বাবা-ছেলের কথা কাটাকাটিতে পরিণত হয়।
[আরও পড়ুন: ‘আপনার আছে ১০০, ২০০০ টাকা দেখলে মন ডগমগ করবে না?’, দুর্নীতি নিয়ে সাফাই কৃষ্ণ কল্যাণীর]
কিছুক্ষণ পর বাবা-ছেলের মধ্যে অশান্তি বেঁধে যায়। ঝগড়া চলাকালীন ছেলের মাথায় কাঠের অস্ত্র দিয়ে আঘাত করেন শিনা। মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। দ্রুত শিবরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ শিনাকে গ্রেপ্তার করেছে।
[আরও পড়ুন: বিপাকে শতরূপ-সেলিম-বিমানেরা, কুণাল ঘোষের দায়ের করা মামলা গ্রহণ করল আদালত]
সর্বশেষ খবর
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির