শংকরকুমার রায়, রায়গঞ্জ: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। গ্রেপ্তার একের পর এক নেতা-মন্ত্রী। এবার দুর্নীতি নিয়ে সাফাই দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। তাঁর মন্তব্যে বিভিন্ন মহলে জোর শোরগোল।
মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের টেনহরি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, “কি করে দুর্নীতি হয়? একজন ব্যাক্তি যদি ঘুষ নিয়ে থাকে, হাজারও ব্যাক্তি ঘুষ দিয়েছে। আমাদের সংবিধানে যদি ঘুষ নেওয়াটা অন্যায় থাকে। তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। আপনার কাছে ১০০ টাকা আছে। আর কেউ আপনার সামনে ২ হাজার টাকা নিয়ে ঘুরঘুর করলে আপনার মনটা ডগমগ করবে নাকি করবে না? সিস্টেমটাকে বদলাতে হবে। শপথ করব যে, না অন্যায় করব, না সহ্য করব। না ঘুষ দেব, না ঘুষ নেব। দল দুর্নীতি করে না। ব্যক্তি দুর্নীতি করে।”
[আরও পড়ুন: ইডেনে কেকেআরের ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তা? মুশকিল আসান করল মেট্রো]
তার পাশাপাশি এলাকার তৃনমুল নেতাদের সাবধানবাণী শোনা যায়। স্পষ্ট হুঁশিয়ারি, “আমার এলাকায় যে নেতারা আছেন, তাঁরা সংযত থাকবেন। আমার বিধানসভা এলাকায় জনগণের কাছ থেকে দুর্নীতি হিসেবে কেউ যদি টাকা তুলে থাকেন, সবার আগে তাকে জেলে ভরার কাজ আমি করব।”
এদিকে, প্রকাশ্য সভায় দলবদল করা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মন্তব্যে সরব জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, “তিনি কোন দলের বিধায়ক সেটা আগে ঠিক করুন। আর চাকরি চুরি যে হয়েছে সেটা তার বক্তব্যেই স্পষ্ট। সেটা তিনি মেনেই নিয়েছেন। আর রাজ্যজুড়ে চাকরি চোরদের বীরের মর্যাদা দিচ্ছে তাদের নেত্রী। মানুষ বুঝে গিয়েছে। আগামী নির্বাচনে তাদের জবাব দেবে মানুষ।”
[আরও পড়ুন: ফের জেল হেফাজতে শান্তনু, ‘এখন শুধু দেখা আর শোনার সময়’, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃতের]
সর্বশেষ খবর
-
মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্টও, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত!
-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না’, বেআইনি নির্মাণ মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা হাই কোর্টের
-
স্মৃতিতে সিদ্ধার্থ, হাত নতুন ‘প্রেমিকে’র হাতে, শেহনাজকে গাড়িতে তুলে কোলে বসালেন কে?
-
১০ দিন গা ঢাকা, খুন-ডাকাতি-তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রিষড়ার ‘ত্রাস’ কমল!
-
খাস কলকাতায় মামার যৌন লালসার শিকার শিশু! লেকটাউন থানায় দায়ের অভিযোগ