সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে মহিলাদের আদৌও কি কোনও নিরাপত্তা আছে? প্রকাশ্য রাজপথই হোক কিংবা কর্মস্থল, মহিলারা কি কোথাও নিরাপদ? এবার ভরা ক্লাসরুমে এক শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিকা ভরতি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের মাগাদি শহরে।
[ বিয়ে বাঁচাতে অর্থের বিনিময়ে মৌলবিদের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন মুসলিম মহিলারা ]
কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৫৫ কিমি দূরে অবস্থিত ছোট জনপদ মাগাদি। এখানকারই একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন কেজি সুনন্দা নামে বছর পঞ্চাশের ওই মহিলা। প্রতিদিনের মতোই বুধবার দুপুরেও পঞ্চম শ্রেণিতে সোশ্যাল সায়েন্সের ক্লাস নিচ্ছিলেন তিনি। সেইসময়ে আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ে এক ব্যক্তি। পড়ুয়াদের সামনেই ওই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় সে। ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক পড়ুয়া জানিয়েছে, দুপুর দুটো নাগাদ আচমকাই ক্লাসে ঢুকে চিৎকার করতে শুরু করে এক ব্যক্তি। এরপরই কেজি সুনন্দার সঙ্গে ওই ব্যক্তির বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ বচসা চলার পর, ভরা ক্লাসরুমেই ওই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
[ মোদির উদ্যোগে এবার হাঁটু প্রতিস্থাপনের খরচ ৭০% কমে গেল ]
চোখের সামনে শিক্ষিকাকে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ার। ক্লাসের বাইরে বেরিয়ে চিৎকার করতে শুরু করে তারা। ঘটনাস্থলে আসেন স্কুলের অন্য শিক্ষিকারা। তাঁরা অগ্নিদগ্ধ অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। চিকিৎসকরা জানিয়ে্ছেন, ওই শিক্ষিকার দেহের পঞ্চাশ শতাংশই পুড়ে গিয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রেণুকা ধারা। তার সন্ধানে তল্লাশি চলছে।
[ পাক সেনার হামলা রুখতে নিয়ন্ত্রণরেখায় তৈরি হচ্ছে শতাধিক বাঙ্কার ]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের