সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের মেয়েকে নিয়ে পালিয়েছে ছেলে। যার ‘শাস্তি’ পেতে হল মাকে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় মারধরের অভিযোগ রয়েছে ওই মেয়েটির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের হাভেরি জেলা আরেমাল্লাপুরা গ্রামে। নিগৃহীত মহিলার নাম হনুমাভা কম। ওই গ্রামের এক তরুণী পূজার সঙ্গে সম্পর্ক ছিল হনুমাভার ছেলে মঞ্জুনাথের। দুবছরের প্রেমের সম্পর্কের পর দিন তিনেক আগেই প্রেমিকার সঙ্গে পালিয়ে যায় মঞ্জুনাথ। যার কোপ গিয়ে পড়ে মায়ের উপরে।
[আরও পড়ুন: ‘নাম রাহুল বা লালু হলে আমরা কী করব?’ নেমসেক প্রার্থী মামলায় ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট]
অভিযোগ, পালিয়ে যাওয়ার কথা জানাজানি হতেই গত মঙ্গলবার হনুমাভার বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। তাঁকে টেনেহিঁচড়ে বাড়িতে বের করা হয়। তার পর একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করে ওই মেয়েটির পরিবার। মারধরের খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। এবং হনুমাভাকে উদ্ধার করে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এখনও ঘটনার তদন্ত চলছে।
[আরও পড়ুন: লোকসভায় কটা আসন পাবে তৃণমূল? কংগ্রেস-বামেদেরও ভবিষ্যদ্বাণী করলেন মোদি]
সর্বশেষ খবর
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের