Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Murudeshwar Temple

জিনস-টিশার্টে ঈশ্বর দর্শনে না, ঐতিহ্যের পোশাক ফেরাতে কর্নাটকের মন্দিরে কড়া নির্দেশিকা

স্থানীয় কয়েকটি হিন্দু সংগঠনের দাবি অনুযায়ী এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫, ১৯:৩৭

options
link
জিনস-টিশার্টে ঈশ্বর দর্শনে না, ঐতিহ্যের পোশাক ফেরাতে কর্নাটকের মন্দিরে কড়া নির্দেশিকা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের মন্দিরে প্রবেশ করতে গেলে এবার থেকে মানতে হবে পোশাক বিধি! কর্নাটকের উত্তর কন্নড় জেলার ঐতিহ্যবাহী মুরুদেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে পোশাক বিধি নিয়ে একটি নির্দেশিকা জারি করা জানানো হয়েছে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে এবার থেকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরতে হবে। কোনও ধরনের পশ্চিমী পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

ওই নির্দেশিকা অনুযায়ী মন্দিরে প্রবেশ করতে হলে পুরুষদের পরতে হবে ধুতি বা পাজামা-পাঞ্জাবি অথবা ফরম্যাল জামা-প্যান্ট। অন্যদিকে, মহিলারা শাড়ি বা শালওয়ার কামিজ পরেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। কোনও ধরনের পশ্চিমী পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

Advertisement

দর্শনার্থীদের জন্য মন্দিরের মূল প্রবেশপথের সামনে এই নতুন পোশাকবিধির ছবি দিয়ে একটি পোস্টার দেওয়া হয়েছে। যাতে মন্দিরে প্রবেশের জন্য কোন পোশাক পরা যাবে সে সম্পর্কে বিশদে জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরের ঐতিহ্য রক্ষার জন্যই এই পোশাকবিধি চালু করা হয়েছে।

জানা গিয়েছে, স্থানীয় কয়েকটি হিন্দু সংগঠনের তরফে মন্দিরের পবিত্রতা রক্ষায় পোশাকবিধি আরোপ করার আবেদন জানানো হয়েছিল। এরপরই মন্দির কর্তৃপক্ষ এই নিয়ে আলোচনা করে। সেখানেই মন্দিরে প্রবেশের জন্য পোশাকবিধি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই মন্দির কমিটির তরফে এই নির্দেশিকার কথা জানানো হয়। মন্দির কমিটির জানিয়েছে, মন্দিরের পবিত্রতা রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া হিন্দু রীতিনীতি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.