সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে বড়সড় সাফল্য মিলেছিল। এবার তা দ্বিপাক্ষিক সাফল্যে রূপান্তরিত করার পথে এগোল ভারত। নিহত জঙ্গি আবু দুজানার মৃতদেহ যেন পাকিস্তান হাই কমিশন নিয়ে যায়, এই দাবিই জানানো হল ভারতের তরফে।
[ ডোকলামে অবস্থার অবনতি, চিনের সঙ্গে চুক্তি বাতিলের পথে মোদি ]
সোমবারই কুখ্যাত লস্কর জঙ্গি আবু দুজানাকে নিকেশ করে ভারতীয় সেনা। বেশ কিছুদিন ধরেই এই জঙ্গির উপর নজর রাখছিল সেনা। এছাড়া মহিলাঘটিত দোষও ছিল এই লস্কর কম্যান্ডারের। দু’য়ে মিলে তাকে পাকড়াও করার সুযোগ এসে যায়। সংঘর্ষে খতম হয় জঙ্গি। জঙ্গিদমনে ভারতের কাছে এ এক বড় সাফল্য। সাম্প্রতিক অতীতে ভারত-পাক সীমান্তে লাগাতার হামলা চালিয়ে চলেছে পাকিস্তান। নানা আলোচনা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। বরং ভারতের বিভিন্ন অঞ্চলে নাশকতা চালানোর ছক ক্রমাগত কষে চলেছে জঙ্গিরা। এই পরিস্থিতিতেই নিহত লস্কর জঙ্গির মৃতদেহ পাকিস্তানকে নিতে বলে বার্তা দিল ভারত। এই প্রথমবার এরকম কোনও পদক্ষেপ নেওয়া হল।
নিহত জঙ্গি পাকিস্তানেরই বাসিন্দা। সে লস্কর প্রধানের ঘনিষ্ঠ ছিল বলেও জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের আইজিপি মুনির খান জানিয়েছেন, পাকিস্তান হাই কমিশনারের কাছে মৃতদেহ নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে। যদি তা না হয় তাহলে ভারতেই ওই জঙ্গির শেষকৃত্য করা হবে। তবে কোনওভাবে মৃতদেহ সাধারণের হাতে তুলে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
[ জানেন, কীভাবে জঙ্গি আবু দুজানার সন্ধান পান নিরাপত্তারক্ষীরা? ]
পাকিস্তানের বিরুদ্ধে যতবার সন্ত্রাসের অভিযোগ এনেছে ভারত, ততবারই নানা ছলনায় তা অস্বীকার করেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়েও নিজেদের পক্ষে বারেবারে সাফাই দিয়ে গিয়েছে। সম্প্রতি পাকিস্তানের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাক সন্ত্রাস বিষয়ে যৌথ বিবৃতিও দিয়েছেন। এদিকে প্রাক্তন ভারতীয় নৌসেনা কুলদীপ যাদবের মৃত্যুদণ্ড নিয়েও আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে পাকিস্তানের। এই পরিস্থিতিতেই লস্কর জঙ্গির মৃতদেহ পাকিস্তানকে নিতে বলে, ভারত প্রমাণ করে দিল যে পাকিস্তানই সন্ত্রাসের আঁতুড়ঘর। তবে পাক হাই কমিশনের তরফে এখনও এর কোনও জবাব দেওয়া হয়নি।
সর্বশেষ খবর
-
থ্যালাসেমিয়া প্রতিরোধে বড় বার্তা, বিধানচন্দ্রের মূর্তি নিয়ে শহরে ঘুরল ‘অন্য রথ’
-
‘ট্রাম্পকে মারব’, ইরানের রাস্তায় বিশাল বিলবোর্ড, কালো কফিনে মার্কিন প্রেসিডেন্ট!
-
ইসরো ছাড়ল ১০০ বিজ্ঞানী! গগণযান-সহ একাধিক প্রকল্প শিকেয়, চাপে পড়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
জাল নথিতে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ! পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান
-
একাই ৬৫৫ পাস! ফাইনালে স্পেনের ‘মেরুদণ্ড’কে রুখে দেওয়াই চ্যালেঞ্জ আর্জেন্টিনার