সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত কয়েকদিন স্বস্তিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন না ক’টাদিন অন্তত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন না৷ অবশ্য মোদি-কেজরি বিরোধিতায় যে ইতি পড়ল তা নয়৷ আসলে অপারেশনের জেরে কিছুদিন কথা বলা মানা দিল্লির মুখ্যমন্ত্রীর৷
কেজরিওয়ালের কাশির সমস্যা দীর্ঘদিনের৷ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার চলাকালীনও ক্রমাগত কাশতে দেখা যেত তাঁকে৷ ক্রনিক কাশির সমস্যায় ভুগতেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ প্রায় ৪০ বছর ধরে এ সমস্যা আছে তাঁর৷ জানা গিয়েছে, এক বিশেষ রোগের কারণে তাঁর জিভের আকৃতিও একটু বড়৷ এছাড়া অন্য কিছু সমস্যা থাকার দরুণ কথা বলার সময় বারবার কাশি হতো কেজরিওয়ালের৷ এ কারণেই ছোট্ট একটি অপারেশন হয়েছে তাঁর৷ বেঙ্গালুরুর এক হাসপাতালে সম্প্রতি হয়েছে সেই অপারেশন৷ আর তাই দিল্লির মুখ্যমন্ত্রীকে কিছুদিন কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷
তাই আপাতত মোদির বিরুদ্ধে কটাদিন অভিযোগ জানিয়ে সরব হতে পারবেন না কেজরি৷ কত তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন তিনি, তার ভিত্তিতেই চিকিৎসকরা তাঁকে কথা বলার নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা