Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

গোলকধাঁধা তৈরি করে সুপ্রিম কোর্টের রায়ের ফাঁদ থেকে বাঁচল পানশালা

শুধু ইচ্ছেই নয় বুদ্ধি থাকলেও উপায় হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১১:৩৭

options
link
গোলকধাঁধা তৈরি করে সুপ্রিম কোর্টের রায়ের ফাঁদ থেকে বাঁচল পানশালা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ইচ্ছেই নয় বুদ্ধি থাকলেও উপায় হয়। আর মগজাস্ত্রে শান দিয়েই দেশের শীর্ষ আদালতের রায় থেকেও পাশ কাটিয়ে বাঁচা যায়। এমনই উদহরণ মিলল দাক্ষিণাত্যের এর্নাকুলামে। যেখানে গোলকধাঁধা তৈরি করেই সুপ্রিম কোর্টের নির্দেশের ফাঁদ থেকে বাঁচল এক পানশালা।

[সব ছবিতে ইভটিজিং দিয়েই শুরু হয় রোম্যান্সের দৃশ্য, কটাক্ষ মানেকার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঐশ্বর্য রেস্তোবার। এর্নাকুলামের পারাভুর এ অবস্থিত ছোট্ট এই পানশালাটি ছিল ১৭ নম্বর জাতীয় সড়কের পাশেই। বেশ ভালই চলছিল সবকিছু। সুপ্রিম কোর্টের এক নির্দেশেই পাল্টে গেল সব কিছু। জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের সীমানায় থাকবে না কোনও মদের দোকান। সুপ্রিম কোর্টের যে নির্দেশে মাথায় হাত পড়েছে মদ বিক্রেতাদের। দেশ জুড়ে প্রায় ১৬ হাজার মদের দোকান বন্ধের মুখে। কেবলমাত্র বুদ্ধির জোরেই সেই রায়ের আওতা থেকে বেরিয়ে গিয়েছে ঐশ্বর্য রেস্তোবার। কেমন করে? গোলকধাঁধা তৈরি করে।

[উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংকে হত্যার ছক কষছে আমেরিকা]

0ce6f9c0-2d6e-4856-b68f-8a4adb38e0ac_1491646187

রেস্তোবারের চারপাশে উঁচু দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। যার জন্য দুই লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে পানশালা কর্তৃপক্ষের। তবে এই গোলকধাঁধার সৌজন্যেই জাতীয় সড়কের ৫০০ মিটারের আওতা থেকে বেরিয়ে গিয়েছে রেস্তোবারটি। গোলকধাঁধার গেট শুরু হচ্ছে জাতীয় সড়ক থেকেই। যার ফলে হাইওয়ের যাত্রীরা সহজেই পেয়ে যাবেন এই পানের আস্তানার ঠিকানা।

[২০টি নিউক্লিয়ার মিসাইল নিয়ে ন্যাটোর ‘সুইমিংপুলে’ নজর রুশ সাবমেরিনের]

আরও একটি সুবিধা রয়েছে বটে। রেস্তোবার কর্তৃপক্ষের মতে, পান করার পর এই গোলকধাঁধা পেরিয়েই বের হতে হবে ক্রেতাদের। যদি তাঁরা এই ধাঁধা পেরিয়ে বের হতে সক্ষম হন, তাহলে বুঝতে হবে সুস্থ মতো বাড়ি যাওয়ার সুযোগ রয়েছে। আর তা না করতে পারেন, তাহলে সেই ঝুকি না নেওয়াই ভাল।

[কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.