Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সারমেয়র দেহ নিয়ে যুব কংগ্রেস কর্মীদের মিছিল

অমানবিক প্রতিবাদে রীতিমতো নজির গড়ল কেরল কংগ্রেস৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৭:০১

options
link
সারমেয়র দেহ নিয়ে যুব কংগ্রেস কর্মীদের মিছিল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমানবিক প্রতিবাদে রীতিমতো নজির গড়ল কেরল কংগ্রেস৷ পথচারীদের সারমেয় কামড়ানোর প্রতিবাদে কেরলের যুব কংগ্রেস শাখার কিছু সদস্য মৃত সারমেয়র দেহ নিয়ে মিছিল করল সম্প্রতি৷ বহু সংখ্যক পথ সারমেয়কে হত্যা করে, তাদের দেহ রীতিমতো বাঁশে বেধে নিয়ে মিছিল করল তারা৷ জানা গিয়েছে, ওই দেহগুলি নিয়ে কোট্টায়ম জেলার রাস্তায় রীতিমতো মিছিল করে যুব কংগ্রেসের সদস্যরা৷ শুধু তাই নয়, মিছিলের পরে মৃত সারমেয়গুলির দেহ স্থানীয় ডাকঘরের সামনে ফেলে রেখে আসা হয় বেল অভিযোগ৷

861746037

Advertisement

যুব কংগ্রেসের এই কাণ্ড দেখে হতবাক স্থানীয়রা৷ যদিও কর্মীদের দাবি, দিনের পর দিন বেড়ে চলা কুকুরের অত্যাচারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন৷ শুধু তাই নয়, প্রায় মাঝেমধ্যেই সারমেয়গুলি পথচারীদের কামড়ে দেয়৷ এই অত্যাচার দমন করার বিষয়েও প্রশাসনের কোনও হেলদোল নেই৷ আর তাই নাকি সারমেয় হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল তারা৷ যদিও তারা জানিয়েছে, কেবল হিংস্র সারমেয়র বিরুদ্ধেই এই নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে তারা৷ ভাল সারমেয়দের তারা কিছু করেনি৷

keral-dogs-web

জানা গিয়েছে, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীকে শিক্ষা দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে তারা৷ শুধু তাই নয়, দেহগুলি মন্ত্রীর কাছে পাঠানোর কথাও বলেছে কংগ্রেসের যুব শাখা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.