Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

তরুণের মুখ ঢেকেছে প্রায় ৬০,০০০ মৌমাছি, ভাইরাল ভিডিও

ভিডিওয় দেখুন এই দুঃসাহসিক কাণ্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ০৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ০৫:২৪

options
link
তরুণের মুখ ঢেকেছে প্রায় ৬০,০০০ মৌমাছি, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌমাছির হুলে বিদ্ধ হলে যে কি যন্ত্রণা হয় তা একমাত্র ভুক্তভোগীই জানে। কিন্তু হাজার-হাজার মৌমাছি যখন আপনার দিকে তেড়ে আসবে তখন আপনার অবস্থা কী হবে? দু-তিনটে মৌমাছি উড়ে আসতে দেখলেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয় তায় আবার হাজার-হাজার মৌমাছি হলে তো পরলোকগমনের মতো অবস্থা হয় আর কি। কিন্তু এমন মানুষও আছে যার কাছে এসব ব্যাপার নস্যি। হাজার-হাজার মৌমাছিতেও তিনি ডরান না। আছেন, এই ভূ-ভারতেই আছেন। কেরলের ত্রিচূরের বাসিন্দা ২১ বছরের নেচার এম এস। বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত মৌমাছিপালক সজয়াকুমারের ছেলে নেচার ইতিমধ্যে খবরের শিরোনামে এক অসাধ্য সাধনের জন্য। শিড়দাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিতে বাধ্য নেচারের এই কাণ্ড।

[প্রবল গরমে এক অভিনব কাণ্ড ঘটালেন এই ব্যক্তি, ভাইরাল ভিডিও]

জানেন কী সেই কাণ্ড? নিজের মুখ প্রায় ৬০,০০০ মৌমাছি দিয়ে ঢেকে ফেলে চক্ষু চড়কগাছ করে দিয়েছেন নেচার। কিন্তু এ জিনিস নতুন কিছু নয় তাঁর কাছে। বাবার সৌজন্যে মৌমাছিদের সঙ্গেই বেড়ে ওঠা নেচারের। শুধু মুখ ঢাকাই নয়, এই অবস্থায় খাওয়া-দাওয়া, অন্য কাজকর্ম এমনকি নাচা-গানাও করতে পারেন নেচার। মাত্র পাঁচ বছর বয়সে এই দুঃসাহসিক কারনামা দেখাতে শুরু করেন নেচার। মৌমাছির হুল এখন তাঁর কাছে শুধুই আদরের মতো। ছোটবেলা থেকে মৌমাছিদের সঙ্গে বেড়ে ওঠা নেচারের কাছে হুলের যন্ত্রণা কোনও ব্যাপারই নয়। বরং এতদিন একসঙ্গে থাকতে থাকতে মৌমাছিদের সঙ্গে একাত্মবোধ তৈরি হয়ে গিয়েছে তাঁর। তাই আর মৌমাছিদের ছাড়া দিন কাটে না নেচারের। কৃষিবিজ্ঞানের ছাত্র নেচারের তাই ইচ্ছা ভবিষ্যতে মৌমাছিপালনের উপর গবেষণা করা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কাশ্মীরে নতুন ষড়যন্ত্র পাকিস্তানের, হুঁশিয়ারি গোয়েন্দাদের]

ভিডিওয় দেখুন এই দুঃসাহসিক কাণ্ড-

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.