Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Kerala

আপত্তি সত্ত্বেও মহিলা বিধায়ককে আলিঙ্গনের চেষ্টা! কংগ্রেস দপ্তরে প্রবীণ নেতার ‘অশালীন’ কাণ্ড, ভিডিও ভাইরাল    

ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে কংগ্রেসের। নেটাগরিকদের বক্তব্য, মহিলা বাধা দেওয়ার পরেও নিরস্ত হননি প্রবীণ কংগ্রেস নেতা। যা কখনই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পদমর্যাদার কথাও মাথা রাখা উচিত ছিল প্রবীণ নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২০:২৫

options
link
আপত্তি সত্ত্বেও মহিলা বিধায়ককে আলিঙ্গনের চেষ্টা! কংগ্রেস দপ্তরে প্রবীণ নেতার ‘অশালীন’ কাণ্ড, ভিডিও ভাইরাল     zoom

কেরলে অবসান ঘটেছে বাম শাসনের, উত্থান হয়েছে কংগ্রেসের। রাহুল গান্ধীর দলের অন্দরে যখন খুশির হাওয়া, তার মধ্যেই ভাইরাল প্রদেশ কংগ্রেস দপ্তরের এক অস্বস্তিকর ভিডিও। এবারই প্রথম কোল্লাম থেকে বিধায়ক হয়েছেন বিন্দু কৃষ্ণা। ওই মহিলা বিধায়কের ইচ্ছের বিরুদ্ধে তাঁকে জোড়িয়ে ধরে অভিবাদন জানানোর চেষ্টা করলেন প্রবীণ কংগ্রেস নেতা চেরিয়ান ফিলিপ। এই ঘটনায় প্রবীণ বিধায়কের ‘অশালীন’ আচরণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ৪৮ বছর বয়সি বিন্দু গণমাধ্যমকর্মীদের অভিবাদন জানানোর পর দলীয় কার্যালয়ের প্রবেশপথের দিকে হেঁটে যাচ্ছেন। পরনে সাদা-হলুদ শাড়ি। শুরুতে একজন দলীয় কর্মীর সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। এর পরই ৭১ বছরের চেরিয়ান ফিলিপের মুখোমুখি হন তিনি। বিন্দু প্রথমে নমস্কার করেন, এর পর করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু তাঁকে আলিঙ্গনের জন্য এগিয়ে যান ফিলিপ। বিন্দু হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এর পরেও মহিলাকে জোড়িয়ে ধরার চেষ্টা করেন প্রবীণ নেতা। শেষ পর্যন্ত অবশ্য ক্ষান্ত দেন তিনি। সব মিলিয়ে চূড়ান্ত অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি হয় একগুচ্ছ নেতা ও সাংবাদিকের সামনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে কংগ্রেসের। নেটাগরিকদের বক্তব্য, মহিলা বাধা দেওয়ার পরেও নিরস্ত হননি প্রবীণ কংগ্রেস নেতা। যা কখনই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পদমর্যাদার কথাও মাথা রাখা উচিত ছিল প্রবীণ নেতার। কখনই ব্যক্তিগত সীমানাকে লঙ্ঘন করা উচিত হয়নি। কেউ কেউ বলছেন, প্রবীণ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একজন লিখেছেন একজন, এমএলএ-র সঙ্গেও ইভ টিসিং! জোরিয়ে ধরে চুম্বনের চেষ্টা করেন। তুমুল বিতর্ক হলেও এখনও পর্যন্ত চেরিয়ান ফিলিপ কিংবা বিন্দু কৃষ্ণা কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.