সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মম হত্যাকাণ্ড কেরলে (Kerala)। সদ্যোজাত সন্তানকে খুন করে মাটিতে দিয়েছিলেন মা। অপরাধ গোপন থাকল না একদল পথকুকুরের সৌজন্যে। মাটি খুঁড়ে মৃতদেহ বের করে তারা। এর পরই খবর যায় পুলিশের কাছে। ঘটনার তদন্তে নেমে নিজেরই সন্তানকে খুনে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি কেরলের তিরুঅনন্তপুরমের আঞ্চুথেঙ্গু এলাকার। বছর ৪২-এর অভিযুক্ত মহিলার নাম জুলি। তিনি বিধবা। স্বামীর মৃত্যু হয়েছে ১১ বছর আগে। ১৩ বছরের সন্তানকে নিয়ে থাকেন। গত ১৫ জুলাই বাড়ির শৌচালয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। জুলির বিরুদ্ধে অভিযোগ, প্রসবের পরেই সদ্যোজাতকে গলা টিপে খুন করেছিলেন তিনি। তার পর বাড়ির পিছনে মাটি খুঁড়ে দেহ পুঁতে দেন। সম্প্রতি একদল পথকুকুর মাটি খুঁড়ে পচা-গলা সেই দেহ বের করে। যার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
[আরও পড়ুন: মহরমের শোভাযাত্রার শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪ জনের]
খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। অভিযুক্ত তরুণীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরে ভেঙে পড়েন তিনি। খুনের কথা স্বীকার করেন। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: পসমন্দা মুসলিমদের মনজয়ের চেষ্টা! বিজেপির সহ-সভাপতি পদে AMU-এর প্রাক্তন উপাচার্য]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন