Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

যৌনকর্মীর সঙ্গে তুলনা, অধ্যাপকের মন্তব্যে টপলেস হয়ে প্রতিবাদে ছাত্রীরা

কীভাবে প্রতিবাদ? দেখুন ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৯, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৯, ১৮:১৫

options
link
যৌনকর্মীর সঙ্গে তুলনা, অধ্যাপকের মন্তব্যে টপলেস হয়ে প্রতিবাদে ছাত্রীরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্লীল মন্তব্য এসেছে খোদ অধ্যাপকের থেকে। ছাত্রীদের তুলনা করা হয়েছে যৌনকর্মীর সঙ্গে। টপলেস হয়েই তার প্রতিবাদে নামলেন ছাত্রীরা। সে ছবি তাঁরা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও। যা ঘিরে উত্তাল নেটদুনিয়া

 রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা কেরলের কোঝিকোড়ে। অভিযোগ, ফারুক ট্রেনিং কলেজের এক অধ্যাপক ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই অধ্যাপক ছাত্রীদের সঙ্গে রীতিমতো যৌনকর্মীদের তুলনা করেন। জানান, তাঁর কলেজে বেশিরভাগ পড়ুয়াই ছাত্রী। কিন্তু কোনও ছাত্রীই তাঁদের বক্ষদেশ নিয়ে সচেতন নয়। তাঁর দাবি, ধর্মীয় বিধান মেনে কেউই পোশাক পরেন না। হিজাবে বক্ষদেশ ঢাকা তো দূরের কথা, বরং তরমুজের মতো বক্ষদেশ উন্মুক্ত করে ঘোরাই তাঁদের পছন্দ। অধ্যাপকের এই মন্তব্য ছড়িয়ে পড়া মাত্রই তীব্র ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাঁদের দাবি, অধ্যাপক তো প্রকারন্তরে ছাত্রীদের যৌনকর্মীর সঙ্গেই তুলনা করলেন। তা কোন শালীনতার মধ্যে পড়ে? এর প্রতিবাদে অভিনব পদক্ষেপ ছাত্রীদের। অধ্যাপকের মন্তব্যের উল্লেখ করেই এক ছাত্র তাঁর সহপাঠিনীর টপলেস ছবি পোস্ট করেন। তাঁকে অনুসরণ করে আরও এক ছাত্রী টপলেস ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। হু হু করে তা ছড়িয়ে পড়ে। অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদে জনমত সংগঠিত হতে থাকে। টপলেস ছবি পোস্ট করা এক ছাত্রী বলেন, কোনটা শালীনতা আর কোনটা নয়, সেটা দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। ছাত্রীরা কী পরবে না পরবে সে স্বাধীনতা তাঁদের থাকা উচিত। ছাত্রীদের প্রশ্ন, আর কবে মহিলাদের এরকম পণ্যের মতো দেখা বন্ধ হবে?

bare-chest

 লিঙ্গায়তকে আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি, মোক্ষম চাল সিদ্দারামাইয়ার ]

ছাত্রীদের অভিযোগ সংগত হলেও, তাঁদের ছবি সোশ্যাল মিডিয়া বেশিক্ষণ রাখেনি। টপলেস হওয়ার কারণে তুলে দেওয়া হয় দুটি ছবিই। দুই ছাত্রীকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করা হয়। তবে ততক্ষণে সে ছবি ছড়িয়ে গিয়েছে। অধ্যাপকের মন্তব্যের যে প্রতিবাদের উদ্দেশ্য ছিল ছাত্রীদের, তা পূরণ হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.