সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্লীল মন্তব্য এসেছে খোদ অধ্যাপকের থেকে। ছাত্রীদের তুলনা করা হয়েছে যৌনকর্মীর সঙ্গে। টপলেস হয়েই তার প্রতিবাদে নামলেন ছাত্রীরা। সে ছবি তাঁরা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও। যা ঘিরে উত্তাল নেটদুনিয়া।
[ রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের ]
ঘটনা কেরলের কোঝিকোড়ে। অভিযোগ, ফারুক ট্রেনিং কলেজের এক অধ্যাপক ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই অধ্যাপক ছাত্রীদের সঙ্গে রীতিমতো যৌনকর্মীদের তুলনা করেন। জানান, তাঁর কলেজে বেশিরভাগ পড়ুয়াই ছাত্রী। কিন্তু কোনও ছাত্রীই তাঁদের বক্ষদেশ নিয়ে সচেতন নয়। তাঁর দাবি, ধর্মীয় বিধান মেনে কেউই পোশাক পরেন না। হিজাবে বক্ষদেশ ঢাকা তো দূরের কথা, বরং তরমুজের মতো বক্ষদেশ উন্মুক্ত করে ঘোরাই তাঁদের পছন্দ। অধ্যাপকের এই মন্তব্য ছড়িয়ে পড়া মাত্রই তীব্র ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাঁদের দাবি, অধ্যাপক তো প্রকারন্তরে ছাত্রীদের যৌনকর্মীর সঙ্গেই তুলনা করলেন। তা কোন শালীনতার মধ্যে পড়ে? এর প্রতিবাদে অভিনব পদক্ষেপ ছাত্রীদের। অধ্যাপকের মন্তব্যের উল্লেখ করেই এক ছাত্র তাঁর সহপাঠিনীর টপলেস ছবি পোস্ট করেন। তাঁকে অনুসরণ করে আরও এক ছাত্রী টপলেস ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। হু হু করে তা ছড়িয়ে পড়ে। অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদে জনমত সংগঠিত হতে থাকে। টপলেস ছবি পোস্ট করা এক ছাত্রী বলেন, কোনটা শালীনতা আর কোনটা নয়, সেটা দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। ছাত্রীরা কী পরবে না পরবে সে স্বাধীনতা তাঁদের থাকা উচিত। ছাত্রীদের প্রশ্ন, আর কবে মহিলাদের এরকম পণ্যের মতো দেখা বন্ধ হবে?

[ লিঙ্গায়তকে আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি, মোক্ষম চাল সিদ্দারামাইয়ার ]
ছাত্রীদের অভিযোগ সংগত হলেও, তাঁদের ছবি সোশ্যাল মিডিয়া বেশিক্ষণ রাখেনি। টপলেস হওয়ার কারণে তুলে দেওয়া হয় দুটি ছবিই। দুই ছাত্রীকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করা হয়। তবে ততক্ষণে সে ছবি ছড়িয়ে গিয়েছে। অধ্যাপকের মন্তব্যের যে প্রতিবাদের উদ্দেশ্য ছিল ছাত্রীদের, তা পূরণ হয়েছে।
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়