সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে এক অধ্যাপিকাকে প্রাণনাশের হুমকি দিল অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তাঁর কিছু বিকৃত ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেরল পুলিশের ডিজি লোকনাথ বেহরার দ্বারস্থ হয়েছেন দীপা নিশান্ত নামে ওই অধ্যাপিকা। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মহিলার উপর গোপনে নজরদারি, ভয় দেখানো ও মহিলার সম্মানহানির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
[ধর্মান্তরিত না হলে কেটে ফেলা হবে হাত-পা, হিন্দু লেখককে ফতোয়া মৌলবাদীদের]
কেরলের ত্রিশূরে থাকেন দীপা নিশান্ত। সেখানকার একটি কলেজে মালয়ালম পড়ান তিনি। পুলিশের কাছে দীপা অভিযোগ করেছেন, তাঁর কয়েকটি বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছেন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এমনকী, ফোনে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। দীপা নিশান্ত বলেন, ‘নগ্ন ছবির উপর আমার মুখ বসিয়ে সেগুলি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তাতে হতবাক হয়ে গিয়েছি। কোনও কারণ ছাড়াই আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।’ বস্তুত, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, তাঁর পরিবার লোকেদের কাছেও বিকৃত ছবিগুলি পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কেরলের ওই অধ্যাপিকা।
[প্রধানমন্ত্রীকে স্যানিটারি ন্যাপকিন পাঠানোর চেষ্টা, গ্রেপ্তার একাধিক]
এই ঘটনার কথা ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেরল পুলিশের ডিজিকেও জানিয়েছেন দীপা নিশান্ত। ফেসবুকে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি লিখেছেন, ‘উদার মনোভাবাপন্ন ও স্বাধীনতাচেতা মানুষদের প্রাণনাশের হুমকি দেওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না।‘ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেরল পুলিশের ডিজি।
[ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, শহিদ এক জওয়ান]
জানা গিয়েছে, গত ১২ জুলাই ত্রিশূরের যে কলেজে দীপা নিশান্ত পড়ান, সেই কলেজে নবীনবরণ উপলক্ষ্যে একটি ব্যানার লাগিয়েছিলেন সিপিএম পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। ব্যানারে বিখ্যাত চিত্রকর এমএফ হোসেনের আঁকা একটি দেবী সরস্বতীর একটি ছবি ছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় কলেজের ছাত্র সংসদকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন দীপা। এই অধ্যাপিকাকে প্রাণনাশের হুমকি দেওয়া ও সোশ্যাল মিডিয়া বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সেই ঘটনার কোনও সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র
-
পুজো মণ্ডপে প্রথমবার পি সি সরকারের ম্যাজিক দেখবে কলকাতা! তুঙ্গে প্রস্তুতি