সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সফল হল। শনিবার, দিল্লির এইমস হাসপাতাল সূত্রে এমনটাই খবর মিলেছে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। ৫ জন চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। তাঁদের মধ্যে ছিলেন এইমসের ডিরেক্টর এম সি মিশ্র, সার্জন ভি কে বনশল, ভি সিনু ও নেফ্রোলজিস্ট সন্দীপ মহাজন।
এইমস সূত্রে খবর, বিদেশমন্ত্রীর কিডিনিদাতা একজন অপরিচিত। গত নভেম্বরের ৭ তারিখে এইএমসে ভর্তি হন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ১৬ নভেম্বর তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেই জানা যায়, কিডনি বিকল হওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি জনসমক্ষে আসতেই অনেকেই তাঁকে কিডনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁদেরকে পাল্টা টুইট করে ধন্যবাদজ্ঞাপনও করেন সুষমা।
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা