সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ ইস্যুতে ফের পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। সদ্য, যাদবের একটি ‘স্বীকারোক্তিমূলক’ ভিডিও প্রকাশ করে পাকিস্তান। বৃহস্পতিবার, সেই ভিডিওটি জাল ও পাক ষড়যন্ত্র বলে তোপ দাগে দিল্লি। প্রহসনের দ্বারা সত্য ঢাকা যায় না বলেও সাফ জানিয়ে দিয়েছে ভারত। ভিডিওটিতে তাঁর বিরুদ্ধে আনা চরবৃত্তির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কুলভূষণ যাদব। আন্তর্জাতিক আদালতে মামলা চলাকালীন পাকিস্তানের এহেন কার্যকলাপের কড়া ভাষায় নিন্দা করেছে দিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতে চলা মামলাটিকে প্রভাবিত করতে চাইছে ইসলামাবাদ।
[মসজিদের বাইরে ছবি তোলার অভিযোগ, গণপিটুনিতে মৃত শ্রীনগরের ডিএসপি]
বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, “ভিডিওটি প্রহসন মাত্র। মিথ্যে অভিযোগ এনে যাদবকে ফাঁসানো হয়েছে।আন্তর্জাতিক আদালতের বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতেই এই চাল পাকিস্তানের। তবে সত্য চাপা দিতে পারবে না সে দেশ। পাকিস্তান ওই ভিডিও প্রকাশ করায় কুলভূষণের বিরুদ্ধে সাজানো মামলায় বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের বিষয়টিই সামনে এল বলে মন্তব্য করেছে ভারত।” এই ইস্যুতে কুলভূষণের আইনি ও কুটনৈতিক অধিকার খর্ব করছে পাকিস্তান বলে মন্তব্য করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এবিষয়ে গোপাল বাগলে সাফ জানিয়ে দিয়েছেন, প্রহসন করে সত্যকে চাপা দেওয়া যায় না।কূলভূষণের মৃত্যুদণ্ডে আন্তর্জাতিক আদালতের স্থগিতাদেশ মেনে চলুক পাকিস্তান।
[চাল ও ডিমের পর এবার আটাও প্লাস্টিকের! রাজ্যে তীব্র চাঞ্চল্য]
পাক সেনার দাবি, মৃত্যুদণ্ড খারিজ করার আবেদন জানিয়েছে পাক সেনাপ্রধানের কাছে একটি আরজি দাখিল করেছেন কূলভূষণ। এই প্রেক্ষিতে বাগলে জানিয়েছেন, যাদবের ক্ষমা প্রার্থনার আবেদনটি ধোঁয়াশাপূর্ণ ও সন্দেহজনক। এছাড়াও বিষয়টি আন্তর্জাতিক আদালতে জানায়নি পাকিস্তান। উল্লেখ্য, কুলভূষণের যাদব ইস্যুতে ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে। আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তানকে। তবে আদৌ পাকিস্তান সে নির্দেশ মানবে কি না তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।
[তৃতীয় বিশ্বযুদ্ধেই ধ্বংস হবে পৃথিবী, বিস্ফোরক দাবি চিনা ধনকুবেরের]
সর্বশেষ খবর
-
রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করছিলেন মন্দিরা?
-
ক্যারাটে-কুংফু শেখানোর নামে হস্টেলে নাবালিকার যৌন নিগ্রহ! গ্রেপ্তার মার্শাল আর্ট শিক্ষক
-
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?
-
‘ঘুরে দাঁড়ানো সহজ ছিল না’, প্যারিসের হতাশা ভুলে ইতিহাস গড়ে উইম্বলডনের রাজা সিনার
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্যাংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী