সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত উপত্যকা৷ পৃথক দুটি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ দুই সেনা জওয়ান৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টর ও গোগোল দ্বার এলাকার ঘটনা৷ ওই এলাকায় এখনও জারি জঙ্গি নিধন অপারেশন৷
[এবার সিয়াচেনে ভারতীয় জওয়ানদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ইসরো]
উত্তর কাশ্মীরের বালবির পোস্টের কেরান সেক্টরে জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানরা৷ খবর পেয়েই জওয়ানরা রুটিন তল্লাশি চালান৷ সেই সময়ই কেরান সেক্টরের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ রাইফেলম্যান নিহাল গুরুং গুরুতর জখম হন৷ শ্রীনগরের বাদামিবাগে আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ ওই রাইফেলম্যানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এছাড়াও আরও এক সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন৷ তিনিও ওই হাসপাতালেই ভরতি রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক৷ এদিকে, শুক্রবার গভীর রাতে আরও একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ সেনাসূত্রে জানা গিয়েছে, গোগোল দ্বার এলাকাতেও জঙ্গি ঘাপটি মেরে বসে থাকার খবর পায় জওয়ানরা৷ সেই অনুযায়ী জঙ্গি দমনের উদ্দেশ্যে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ আচমকাই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে অভিষেক ছেত্রী নামে এক জওয়ান জখম হয়েছেন৷ তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে৷ ওই জওয়ানকেও হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অভিষেক ছেত্রী নামে ওই সেনা জওয়ানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
[‘চুরাশির শিখ দাঙ্গা দুঃখজনক, কিন্তু তাঁর জন্য রাহুল গান্ধী দায়ী নয়’]
সপ্তাহখানেক আগেও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায়৷ গোপনসূত্রে সেনার কাছে খবর আসে গুলাব পোস্টের কাছে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে৷ খবরের ভিত্তিতে জওয়ানর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে৷ রুটিন তল্লাশি চলার সময়ই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ এই ঘটনায় রাইফেলম্যান দলবীর সিং জখম হন৷ সেনা হাসপাতালে এখনও ভরতি রয়েছেন তিনি৷ তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ