সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেন্ডুলকর-লতা মঙ্গেশকরকে নিয়ে কমেডিয়ান তন্ময় ভাটের বিতর্কিত ‘স্ন্যাপচ্যাট ভিডিও’ দেশজুড়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে৷ এবার দুনিয়ার আরেক প্রান্ত থেকে ‘সমর্থন’ পেলেন তন্ময়৷ বিখ্যাত সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’ তাদের এক প্রতিবেদনে লতা মঙ্গেশকরকে ‘সাধারণ গায়িকা’ বা ‘সো কলড্ প্লে-ব্যাক সিঙ্গার’ বলে উল্লেখ করল৷
লতা-সচিনকে নিয়ে তন্ময়ের বিতর্কিত ভিডিওর চেয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে মুম্বই পুলিশের সমালোচনার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে৷ বিতর্কিত স্ন্যাপচ্যাট ভিডিওটি মুছে দিতে মুম্বই পুলিশের তরফ থেকে ফেসবুক ও ইউটিউবের কাছে আবেদন করেছে মুম্বই পুলিশ৷ তাদের এই পদক্ষেপের তুমুল নিন্দা করেছেন এনওয়াইটি৷
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, “স্ন্যাপচ্যাটে ফেস সোয়াপিং প্রযুক্তি ব্যবহার করে তন্ময় ভাট বিখ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের একটি ভিডিও আপলোড করেছেন৷ ২০১৩ সালে জনপ্রিয় ক্রিকেটার শচীন ক্রিকেট থেকে অবসর নেন৷ লতা মঙ্গেশকর একজন সাধারণ গায়িকা যিনি চল্লিশের দশকে মামুলি ডান্স নম্বরের জন্য প্লে-ব্যাক করেছেন, নায়িকাদের লিপ-সিঙ্কের জন্য গান গেয়েছেন৷
এর আগে ভারতের মঙ্গলাভিযান নিয়ে ব্যঙ্গচিত্র ছেপে বিতর্কের মুখে পড়তে হয়েছিল নিউইয়র্ক টাইমসকে৷ জনরোষের মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে হয় সংবাদপত্র কর্তৃপক্ষকে৷ এবারও কি সেই পথেই হাঁটবে মার্কিন সংবাদপত্রটি, অপেক্ষায় লতা অনুরাগীরা!
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট