সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক৷ কথাটা তেতো হলেও খুবই সত্যি৷ যার আরও এক দৃষ্টান্ত হয়ে দাঁড়ালেন দিল্লি হাইকোর্টের এক আইনজীবী৷ আইনের রক্ষকই ভাঙলেন আইন৷ স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দিল্লির এই আইনজীবীর বিরুদ্ধে৷ মারধরের সেই ভিডিও তারই আরেক মেয়ে পুলিশের হাতে তুলে দেয়৷

দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকার বাসিন্দা ওই আইনজীবী৷ গত ১৫ বছরের বিবাহিত জীবনে এই মারধরের ঘটনা নিত্যদিনের বলে অভিযোগ করছেন ওই প্রতিবেশীরাও৷ এমনকি বাদ যান না তার দুই মেয়েও৷ সব থেকে আশ্চর্যের বিষয় আইনজীবীর স্ত্রীর অভিযোগ, তাঁদের কোনও পুত্র সন্তান না থাকার কারণেই এই অত্যাচার চলে৷ ঘটনায় অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷
সর্বশেষ খবর
-
ইউটিউব শর্টসে সরল ‘ডিসলাইক’ চিহ্ন! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কৌশল?
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত
-
চিরনিদ্রায় ‘দামু’ পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের