সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসের গোমাংস নিষিদ্ধকরণ কর্মসূচিতে এবার যোগ হতে চলেছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর নাম৷ আন্তর্জাতিক স্তরে আয়োজিত আরএসএসের এক সম্মেলনে সামিল হচ্ছেন তিনি৷
গোমাংস নিষিদ্ধকরণ কর্মসূচি হিন্দুধর্ম রক্ষার খাতিরে বলেই দাবি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ এর সঙ্গে হলিউডি অভিনেতার নাম জড়ানো বেশ চমকপ্রদ৷ কিন্তু বাস্তবে তাই হতে চলেছে৷ সূত্রের খবর, হিন্দু স্বয়ংসেবক সংঘের গোল্ডেন জুবিলি সেলিব্রেশনে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ প্রায় ১০,০০০ এনআরআই এই কর্মসূচিতে যোগ দেবেন৷ সেখানে আমন্ত্রিত লিওনার্দো ডি ক্যাপ্রিও৷ তিনি নিরামিষাশি, তাই পশু হত্যারও বিরুদ্ধে৷ সেই নিরিখেই এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন৷ তবে গোমাংস নিয়ে ভারতে আরএসএসের যে রাজনীতি তা সম্বন্ধে লিওনার্দোর সম্যক ধারণা আছে বলে মনে হয় না৷ এই ইস্যু জানার পরও গোমাংস নিষিদ্ধকরণ কর্মসূচিতে সামিল হবেন কি না, সে প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার