সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে রাস্তা দিয়ে ও কে হাঁটে? হ্যাঁ, ঠিকই দেখেছেন৷ জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে সিংহরা৷
শুক্রবার রাতে গুজরাতের জুনাগড় জেলার জনবসতিপূর্ণ এলাকায় এধাকিক বব্বর শেরকে ঘুরে বেড়াতে দেখা গেল৷ তারই ভিডিও মোবাইল ক্যামেরায় ধরা পড়ল৷ ইতিমধ্যেই যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ রাতে ওই এলাকায় মানুষের আনা-গোনা বন্ধ হওয়ার পরই জঙ্গল থেকে নিঃশব্দে বেরিয়ে এসেছিল সিংহরা৷ ভিডিও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে, গাড়ির ভিতর থেকে কেউ সিংহদের দেখতে পেয়ে তা ভিডিও করেছেন৷
এর আগে এই জুনাগড়েই রাতে বাঘ ঘুরে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ এবার জনবসতির মধ্যে সিংহর ঢুকে আসার ঘটনায় আম আদমির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল৷ যদিও এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর৷
ক্লিক করে দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়