সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়ন ব্যাকফুটে, অর্থনীতি ব্যাকফুটে, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো ইস্যু পিছনে সারিতে। লোকসভার (Lok Sabha 2024) লড়াই এখন নেমে এসেছে হিন্দু-মুসলমান আর ব্যক্তি আক্রমণে। প্রধানমন্ত্রী মোদি যেখানে নির্বাচনে হিন্দু-মুসলিম মেরুকরণ করে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সেখানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) নেমে এলেন ব্যক্তি আক্রমণের স্তরে। প্রিয়াঙ্কা মোদির রাজ্য গুজরাটে গিয়েই তাঁকে ‘আঙ্কেলজি’ বলে কটাক্ষ করলেন।
हर जगह एक अंकल जी ऐसे होते हैं, जो दरबार लगाकर सबको ज्ञान देते रहते हैं।
Advertisementऐसे ही अंकल जी किसी दिन कहने लगें कि सावधान हो जाओ.. कांग्रेस सरकार आएगी तो आपके गहने-मंगलसूत्र चुरा लेगी और किसी और को दे देगी।
तो ये सब सुनकर आप क्या करते.. हंसते न !
आज देश के प्रधानमंत्री अपने पद… pic.twitter.com/RrDGS9K9gg
— Congress (@INCIndia) April 27, 2024
প্রিয়াঙ্কা এবং মোদির (Narendra Modi) তিক্ততার সূত্রপাত প্রধানমন্ত্রীর মঙ্গলসূত্র মন্তব্যকে কেন্দ্র করে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হাত শিবিরের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেছিলেন, ‘আপনাদের মঙ্গলসূত্রটাও মুসলিমদের হাতে তুলে দেবে কংগ্রেস।’ প্রধানমমন্ত্রীর সেই অভিযোগের পালটা দিতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
[আরও পড়ুন: ব্যস্ত জিটি রোডের মাঝে চেয়ার পেতে বসে বাহাদুরি! রিলের নেশায় হাজতে ঠাঁই যুবকের]
প্রিয়াঙ্কা বললেন, “বিয়েবাড়িতে দেখা যায়, কোণার দিকে দাঁড়িয়ে কিছু কিছু আঙ্কেল অহেতুক ঝামেলা বাঁধানোর চেষ্টা করেন। সবাইকে জ্ঞান দিতে থাকেন। এরমই আঙ্কেলজি কদিন ধরে বলে যাচ্ছেন, সাবধান হয়ে যান। কংগ্রেস (Congress) সরকার এলে আপনাদের মঙ্গলসূত্র মুসলমানদের দিয়ে দেবে। এসব শুনলে কী করবেন, হাসবেনই তো।”
[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ১২ দিনের মাথায় চাকরিহারা, কোলের মেয়েকে নিয়ে দিশেহারা মালদহের আবীরা]
প্রিয়াঙ্কার অভিযোগ, আজ দেশের প্রধানমন্ত্রী যা খুশি বলে যাচ্ছেন। সেটা তিনি করছেন, কারণ তাঁর ধারণা প্রধানমন্ত্রীর কুরসিতে বসে থাকার দরুণ তিনি যা যা বলবেন, সবই মানুষ বিশ্বাস করবে। কংগ্রেস নেত্রীর সাফ কথা, “বাজে বকছেন মোদি। এসব কখনও হতে পারে না। সেটা মানুষ বোঝে।”
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক