Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lok Sabha 2024

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, নাম গেহলট, কমল নাথের পরবর্তী প্রজন্মের

একবার পরিবারতন্ত্রের অস্ত্র তুলে দেওয়া হল বিজেপির হাতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৮:৪৯

options
link
দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, নাম গেহলট, কমল নাথের পরবর্তী প্রজন্মের zoom
ফাইল ছবি।

সোমনাথ রায়, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেসের দ্বিতীয় তালিকায় প্রাধান্য দেওয়া হল দলের সিনিয়র নেতাদের পরবর্তী প্রজন্মকে। বলা ভালো, আরও একবার পরিবারতন্ত্রের অস্ত্র তুলে দেওয়া হল বিজেপির হাতে।

এই তালিকায় সবচেয়ে বড় নাম নকুল নাথ, বৈভব গেহলট এবং গৌরব গগৈয়ের। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ দাঁড়াচ্ছেন তাঁর কেন্দ্র ছিন্দওয়াড়া থেকেই। অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট ফের প্রার্থী হচ্ছেন। বৈভব এবার লড়বেন রাজস্থানের ঝালোর কেন্দ্র থেকে। আগেরবার যোধপুর থেকে লড়াইয়ে নেমে পরাস্ত হন তিনি। কেন্দ্র বদল হচ্ছে গৌরব গগৈয়েরও। তিনি অসমের কলিয়াবরের বদলে প্রার্থী হচ্ছেন জোরহাট থেকে। রাজস্থানের চুরু থেকে কংগ্রেসের টিকিট পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ভাইয়ের জামাই রাহুল কাসওয়ান।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে কার্যকর CAA, কী এই আইন? কেন এনিয়ে এত বিতর্ক?]

প্রথম দফায় ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। মঙ্গলবার দ্বিতীয় তালিকায় আরও ৪৩ জনের নাম ঘোষণা করা হল। এর মধ্যে ৩৩ জনই সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের প্রতিনিধি। দ্বিতীয় তালিকায় অসমের ১২, গুজরাটের ৭, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ১০টি করে এবং দমন দিউয়ের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই প্রার্থীদের ৭৫ শতাংশেরও বেশির বয়স ৬০ বছরের কম।

[আরও পড়ুন: সিএএ চালু হতেই অসমে বিক্ষোভের আগুন, রাজ্যজুড়ে হরতালের ডাক, পালটা হুঁশিয়ারি হিমন্তের]

দুই পর্ব মিলিয়ে কংগ্রেস এখনও পর্যন্ত মোট ৮২ আসনের প্রার্থী ঘোষণা করল। ইতিমধ্যেই বিজেপি ১৯৫ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শিঘ্রই বিজেপির দ্বিতীয় তালিকাও প্রকাশ্যে আসবে। সে তুলনায় কিছুটা পিছিয়েই রয়েছে কংগ্রেস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.