Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: মতানৈক্য এড়িয়ে একসঙ্গে এগনোই লক্ষ্য, পাটনায় ১৭ দলের বৈঠকে জোটবার্তা বিরোধীদের

আগামী মাসে সিমলায় পরবর্তী বৈঠক বিরোধী জোটের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৩, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৩, ১৯:৩৭

options
link
Lok Sabha Election 2024: মতানৈক্য এড়িয়ে একসঙ্গে এগনোই লক্ষ্য, পাটনায় ১৭ দলের বৈঠকে জোটবার্তা বিরোধীদের zoom

কিংশুক প্রামাণিক, পাটনা: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় (Patna) ১৭ বিরোধী দলের বৈঠকে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্তে একমত সকলে। আদর্শগত ভাবে নিজেদের মধ্যে ছোট ছোট মতানৈক্যকে দূরে সরিয়ে বিজেপি বিরোধিতায় (Anti BJP) এককাট্টা হতে চায় কংগ্রেস, জেডি(ইউ), আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি, সকলে। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকেই পরবর্তী বৈঠকের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। ১০ কিংবা ১২ জুলাই সিমলায় (Shimla) হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক।

একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথে হেঁটেই চব্বিশের ভোট স্ট্র্যাটেজি ঠিক করছে ১৭ বিরোধী দল। জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে শুক্রবার পাটনায় বিরোধী দলের শীর্ষনেতারা বৈঠকে হাজির ছিলেন। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও নীতীশের ডাকে বৈঠকে যোগ দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে চারঘণ্টা বৈঠকের পর কেজরিওয়াল ও ডিএমকে নেতা স্ট্যালিন বেরিয়ে যান। 

Advertisement

[আরও পড়ুন: ছবির অফার দিয়ে দর্শনা বণিককে ‘কুপ্রস্তাব’! বিতর্কে মুখ খুললেন বাংলাদেশের চিত্রনাট্যকার]

সাংবাদিক বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন নীতীশ কুমার। তিনি প্রথমেই বিরোধীদের জোট ঐক্যের কথা বলেন। জানান, ”খুব ভাল আলোচনা হয়েছে। আমরা সকলে এ বিষয়ে একমতো হয়েছি যে চব্বিশের ভোটে একসঙ্গে লড়াই করব।  বিজেপি বিরোধী শক্তি আরও জোরদার হয়ে উঠছে। বর্তমান কেন্দ্র সরকার সমস্ত জনবিরোধী নীতি গ্রহণ করছে, যা কাম্য নয়, মেনেও নেওয়া যায় না। ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” এরপর তিনি জানান,  ”আগামী মাসে ফের আমরা বৈঠকে বসব।” জুলাইয়ে ১০ কিংবা ১২ তারিখ সিমলায় বিরোধী বৈঠক হওয়ার সম্ভাবনা।

[আরও পড়ুন: ‘যতই হাত মেলান, আপনাদের একতা সম্ভব নয়’, পাটনার বৈঠক নিয়ে বিরোধী নেতাদের কটাক্ষ শাহর]

নীতীশ কুমারের পর বক্তব্য রাখার জন্য কংগ্রেসের রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়া হয়। তবে রাহুল সৌজন্য বজায় রেখে আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বক্তব্য রাখার অনুরোধ জানান। তারপর অবশ্য নিজের বক্তব্যে বিজেপি সরকারের ‘একনায়কতন্ত্র’-এর বিরোধিতায় লড়াইয়ের ডাক দেন। নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য আপাতত দূরে সরিয়ে বিরোধী ঐক্যে শান দেওয়ার কথা বলেন। একই সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাঁর বক্তব্য, ”আমরা শুধু  বিরোধীই নই, দেশের একটা অংশ। মণিপুরে সমস্যা হলে আমাদেরও চিন্তা হয়। বিজেপি যা করছে, তা দেশের পক্ষে ঠিক নয়। এর বদল হওয়া দরকার। লালুজি অনেকদিন পর বৈঠকে এলেন, খুব ভাল লাগছে। এখানে মুফতি, ওমর সকলে আছে। আমরা সকলে এক হয়ে লড়ব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.