Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Lok Sabha Elections 2024

মাত্র ২ টাকার সম্পত্তি! লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ‘দরিদ্রতম’ প্রার্থী কে?

এই দফার সবচেয়ে ধনী প্রার্থী বিজেপি নেতা ও শিল্পপতি নবীন জিন্দালের ঘোষিত সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা। অন্যদিকে সবচেয়ে দরিদ্র প্রার্থীর নাম মাস্টার রণধীর সিং। তাঁর সম্পত্তির অঙ্কটা বিস্ময়কর!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ১৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ১৯:৫২

options
link
মাত্র ২ টাকার সম্পত্তি! লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ‘দরিদ্রতম’ প্রার্থী কে? zoom

নব্যেন্দু হাজরা: প্রথম পাঁচ দফার মতো সম্পদের অসাম্য নিয়েই ষষ্ঠ দফার ভোটের (Lok Sabha Election 2024) লড়াইয়ে শামিল প্রার্থীরা। এই দফার সবচেয়ে ধনী প্রার্থী বিজেপি নেতা ও শিল্পপতি নবীন জিন্দাল। যাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা। অন্যদিকে সবচেয়ে দরিদ্র প্রার্থীর নাম মাস্টার রণধীর সিং। তাঁর সম্পত্তির অঙ্কটা বিস্ময়কর! মাত্র ২ টাকা।

ষষ্ঠ দফার তালিকায় দরিদ্রতম এই প্রার্থী হরিয়ানার রোহতক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি। তাঁর পরেই তালিকায় রয়েছে রামকুমার যাদবের নাম। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) পার্টির প্রার্থী তিনি। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১ হাজার টাকার। তৃতীয় স্থানে উত্তর পশ্চিম দিল্লি কেন্দ্রের প্রার্থী খিলখিলাকর। বহুজন শোষিত সমাজ সংঘর্ষ সমতা পার্টির হয়ে লড়ছেন তিনি। তাঁর সম্পত্তি ২ হাজার টাকার।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!

এদিকে প্রার্থী তালিকায় কোটিপতির সংখ্যাও নেহাত কম নয়। ৮৮৬ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন কোটিপতি। অর্থাৎ মোট প্রার্থীর ৩৯ শতাংশই কোটি টাকার মালিক। আবার ১২০ জন রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ অন্তত ৫ কোটি টাকা। অর্থাৎ ধনী ও দরিদ্র, দুইয়েরই সম্মিলন রয়েছে। যা দেখা গিয়েছে আগের পাঁচ দফার তালিকাতেও। তবে ধনীদের বড় অংশই বড় দলগুলির প্রার্থী। বিজেডির ১০০ শতাংশ (৬ জন প্রার্থীর ৬ জনই), আরজেডির ১০০ শতাংশ (৪ জন প্রার্থীর ৪ জনই), জেডিইউয়ের ১০০ শতাংশ (৪ জন প্রার্থীর ৪ জনই), বিজেপির (BJP) ৯৪ শতাংশ (৫১ জন প্রার্থীর ৪৮ জনই), সমাজবাদী পার্টির ৯২ শতাংশ (১২ জন প্রার্থীর ১১ জনই), কংগ্রেসের (Congress) ৮০ শতাংশ (২৫ জন প্রার্থীর ২০ জনই), আপের ৮০ শতাংশ (৫ জন প্রার্থীর ৪ জনই), তৃণমূল কংগ্রেসের ৭৮ শতাংশ (৯ জন প্রার্থীর ৭ জনই) প্রার্থীই কোটিপতি।

[আরও পড়ুন: ‘এককালে মোদিকে কত সাহায্য করেছি!’ ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর আক্রমণে আক্ষেপ পওয়ারের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.