মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল বহু ভারতীয়র। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুবাইতে। আহত হয়েছেন প্রায় ন’জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের পুলিশ।
দুবাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে এমিরেটস রোডে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যস্ত রাস্তার মাঝেই আচমকা ট্রাকটি থেমে যায়। পিছন থেকে দ্রুত গতিতে একটি মিনিবাস আসছিল। ট্রাকটি হঠাৎ থেমে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ট্রাকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ন’জন। মৃতদের মধ্যে অধিকাংশই ভারতীয়। পেশায় তাঁরা শ্রমিক ছিলেন। তবে নিহত ভারতীয়দের সংখ্যা কত, তা এখনও প্রকাশ্যে আসেনি। কী কারণে ট্রাকটি রাস্তার মাঝপথে থেমে গিয়েছিল? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, চলতে চলতে ট্রাকটিতে হঠাৎই যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়। এর জেরেই সেটি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। যদিও সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন:
ঘটনায় শোকপ্রকাশ করেছে দুবাইয়ের ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘দুবাইতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় শ্রমিকের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারেকে সমবেদনা জানাই। আমরা তাদের পাশে আছি।’
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা