Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, অভিযুক্ত বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র

তিলক পরিবারে কলঙ্কের ছোঁয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ০৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ০৯:৪১

options
link
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, অভিযুক্ত বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ। অপরাধের দায়ে গ্রেপ্তার এক ব্যক্তি। এই পর্যন্ত তথ্যে কোনও চমক নেই। দেশের নানা প্রান্তে এ ধরনের খবর মাঝেমধ্যেই কানে আসে। তবে অভিযুক্তর পরিচয় চমকে দিতে পারে। নাম রোহিত তিলক। ইনি স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র। নাগপুরের এই কংগ্রেস নেতার কুকীর্তি তিলক পরিবারের মুখে কালি লেপেছে।

[চিনের রকেট হামলায় মৃত্যু ১৫৮ জন ভারতীয় সেনার!]

তাঁকে দেশের স্বরাজ আন্দোলনের অন্যতম জনক বলা হয়। লোকমান্য হিসাবেও তিনি পরিচিত। স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সামাজিক সংস্কারের মুখ বাল গঙ্গাধর তিলকের পরিবারে এবার লাগল কলঙ্কের ছোঁয়া। লোকমান্যর প্রপৌত্রর নাম জড়াল ধর্ষণে। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দিন ধরে এক মহিলাকে ধর্ষণ করেছিলেন রোহিত তিলক। এমনই অভিযোগ থানায় দায়ের করেছেন এক মহিলা। তাঁর বক্তব্য, রোহিত তাঁর পূর্ব পরিচিত। ৪০ বছরের কংগ্রেস নেতা তাঁকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। তাদের পরিবারও এই কথা জানত বলে দাবি ওই নির্যাতিতার। রোহিতের বিরুদ্ধে ধর্ষণ, জেনেবুঝে আঘাত, জোর করে সম্পর্ক তৈরির চেষ্টা-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এই ঘটনায় অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রোহিত। ঘটনার পর থেকে তাঁর আর খোঁজ নেই।

Advertisement

[ফোন ব্যবহার নিয়ে বচসা, জওয়ানের গুলিতে মৃত্যু মেজরের]

রোহিতের বাবা জয়ন্তরাও তিলক ছিলেন কংগ্রেস সাংসদ। রোহিতও নাগপুরে কংগ্রেস নেতা হিসাবে পরিচিত। ২০১৪ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য নারী নির্যাতনের দায়ে আপাতত তিলক পরিবারের সন্তান খবরে এলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.