Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
PM Modi

জয়পুরের হাসপাতালে ৭ রোগীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, এখনও অস্পষ্ট আগুন লাগার কারণ

রাজস্থানের হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৫, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৫, ১২:১০

options
link
জয়পুরের হাসপাতালে ৭ রোগীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, এখনও অস্পষ্ট আগুন লাগার কারণ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৭ জন রোগীর। আশঙ্কাজনক আরও কয়েকজন। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। এদিকে ঘটনার তদন্ত শুরু হলেও এখনও স্পষ্ট নয় আগুন লাগার কারণ।

মোদির সোশাল মিডিয়া বার্তায় লেখা হয়েছে, “রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।”

Advertisement

জানা গিয়েছে, রাজস্থানের হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয়দের অভিযোগ, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই হাসপাতালের কর্মীরা পালিয়ে যায়। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। তবে কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালে দুশোরও বেশি রোগী চিকিৎসাধীন ছিলেন। শুধু তাই নয়, চারটি আইসিইউর প্রত্যেকটিতে অন্তত ৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলেও খবর। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ফলে পায়ে হেঁটে বেরোনোর সম্ভব ছিল না। অভিযোগ, প্রতিটি আইসিইউতে মাত্র একজন কর্মী ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তাঁর দেখা পাওয়া যায়নি। ফলে রোগীর আত্মীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গোটা হাসপাতাল একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কালো ধোঁয়ায় চারপাশ এতটাই ঢেকে যায় যে কিছু দেখা যাচ্ছিল না।

ট্রমা সেন্টার ইন-চার্জ অনুরাগ ধাকড় জানিয়েছেন, ”ঘটনার পরেই দ্রুত রোগীদের স্থানান্তরিত করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।” অনুরাগের কথায়, ”ট্রমা আইসিইউতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর তা ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল। বেশিরভাগ গুরুতর রোগীই কোমায় ছিলেন। ট্রমা সেন্টার টিম, নার্সিং অফিসাররা তাৎক্ষণিকভাবে রোগীদের উদ্ধার করে অন্য জায়গায় স্থানান্তরিত করে।” অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন। একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.