সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলার পর অবশেষে খতম হল লখনউয়ে অনুপ্রবেশকারী আইএস জঙ্গি৷ গুলির লড়াইয়ের পাশাপাশি কাঁদানে গ্যাস, ধোঁয়া বোমা প্রয়োগ করে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর এক আতঙ্কবাদীকে নিকেশ করতে সফল হয় পুলিশবাহিনী৷ পুলিশের দাবি, লখনউয়ের ঠাকুরগঞ্জের একটি বাড়িতে লুকিয়ে ছিল দুই জঙ্গি৷ তবে লড়াই থামার পর একজনের মৃতদেহই উদ্ধার করা গিয়েছে৷ সেই সঙ্গে বাড়িটি থেকে বাজেয়াপ্ত হয়েছে পিস্তল, রিভলভার ও ছুরি৷ ভোর তিনটে নাগাদ শেষ হয় লড়াই৷ এদিকে, ভোপাল-উজ্জয়িনী রুটে যাত্রী বোঝাই ট্রেনে বিস্ফোরণের ঘটনাতেও আইএস-এর হাত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ গোয়েন্দা সূত্রে খবর, সইফউল্লাহ নামে জঙ্গি ট্রেন বিস্ফোরণের নেপথ্যে ছিল৷
(‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত)
সপ্তম তথা শেষ দফার ভোটের আগে লখনউয়ে জঙ্গি হামলার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় উত্তরপ্রদেশ জুড়ে৷ মধ্যপ্রদেশে যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই ঠাকুরগঞ্জের হাজি কলোনির ওই বাড়ি ঘিরে ফেলে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা (এটিএস)৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয়েছিল অভিযান৷ গুলির লড়াই চলে দফায় দফায়৷ স্থানীয় পুলিশ কর্তা দলজিৎ চৌধুরি জানিয়েছেন, হাজি কলোনির ওই বাড়িতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সম্ভবত লখনউয়ের বাসিন্দা৷ দলে ওরা চার জন ছিল৷ এরমধ্যে বাকি দু’জন সম্ভবত বাড়িটি থেকে আগেই পালিয়েছিল৷ প্রথমে বাকি দু’জনকেই জীবিত ধরতে চেয়েছিল পুলিশ৷ তাই অভিযানে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল এনএসজি কমান্ডোদের৷ তবে পরিস্থিতি সামলাতে নিকেশ করা হয় জঙ্গিকে৷
(বিমানবন্দরে মোদির বিমান নামতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের)
রাতেই উত্তরপ্রদেশে হাই-অ্যালার্ট জারি হয়ে যায়৷ এদিকে, এনকাউন্টার চলার সময়ই মঙ্গলবার সকালে কানপুরে গোপনে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ৷ গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট খবর পেয়েই অভিযান চালানো হয়৷ একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় সন্দেহভাজন দুই আইএস মদতপুষ্ট জঙ্গি ফৈয়াজ ও ইমরানকে৷ তাদের জেরা করছেন গোয়েন্দারা৷ ভোপালে ট্রেনে বিস্ফোরণের সঙ্গে তারাও জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, ভারতে ‘লোন উলফ অ্যাটাক’ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
ইটিএফ না মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের জন্য কোনটি বাছবেন? জেনে নিন বিস্তারিত
-
পরকীয়ার জের? ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, পরে ক্লাবে মিলল বধূর দেহ!
-
ইজরায়েলের হানায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? চরমে বিতর্ক
-
আর্থিক অনটন? সংসারে ফিরবে মা লক্ষ্মীর কৃপা, ঘরে রাখুন মাটির তৈরি এই জিনিসগুলি
-
আসানসোল পুরবোর্ড ভেঙে দিল রাজ্য, প্রশাসক হিসেবে দায়িত্বে প্রাক্তন পুর কমিশনার অদিতি চৌধুরী