জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পাশাপাশি, নির্যাতিতার বন্ধুকেও বেধড়ক মারধরে অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে বেরছার জঙ্গল এলাকায় অবস্থিত একটি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। ফেরার পথে নেমে এসেছিল অন্ধকার। এলাকাটিও শুনশান হয়ে গিয়েছিল। অভিযোগ, সেই সময় তাঁদের উপর চড়াও হয় দুই যুবক। প্রথমে তরুণীর বন্ধুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এরপর তরুণীকে টেনে-হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় দুই যুবক। সেখানেই তাঁরা তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। কুকর্মের পর সেখান থেকে চম্পট দেন অভিযুক্তরা।
আরও পড়ুন:
এরপর কোনও মতে আহত ওই যুবক পুলিশকে ফোন করেন। গোটা ঘটনাটি তিনি জানান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি হাসপাতালে। অজ্ঞাত পরিচয় দুই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই গণধর্ষণ এবং অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশিও। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?