Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
PM Modi

‘যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়’, ইউক্রেন ও ইরানে শান্তি ফেরানোর আবেদন মোদির

ভারত সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টোকার। তাঁর সঙ্গে বৈঠক শেষে চলমান যুদ্ধ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৬:২৪

options
link
‘যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়’, ইউক্রেন ও ইরানে শান্তি ফেরানোর আবেদন মোদির zoom
প্রধানমন্ত্রী মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টোকার।

বিশ্বজুড়ে চলতে থাকা অস্ত্রের ঝংকারের মাঝে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। বৃহস্পতিবার ইউরোপীয় প্রতিনিধিকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী জানালেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না। সব পক্ষকে অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আর্জি জানালেন নরেন্দ্র মোদি (PM Modi)। ইউক্রেন হোক বা ইরান উভয় ক্ষেত্রেই ভারত স্থিতিশীলতা ও শান্তির পক্ষে।

ভারত সফরে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টোকার। বৃহস্পতিবার দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠক শেষে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি মুখ খোলেন চলমান যুদ্ধ নিয়ে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব এই সময়ে ভয়ংকর উত্তেজনাময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।” এরপরই প্রধানমন্ত্রী বলেন, “সামরিক সংঘাতের মাধ্যমে কখনও কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত এবং অস্ট্রিয়া উভয়েই এই বিষয়ে একমত আমরা চাই ইউক্রেন ও পশ্চিম এশিয়াতে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হোক।”

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, “সামরিক সংঘাতের মাধ্যমে কখনও কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত এবং অস্ট্রিয়া উভয়েই এই বিষয়ে একমত আমরা চাই ইউক্রেন ও পশ্চিম এশিয়াতে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হোক।”

উল্লেখ্য, বিশ্বের দুই প্রান্তে চলমান যুদ্ধে ভারতের অবস্থান বরাবর শুরু থেকেই স্পষ্ট। রাশিয়া-ইউক্রেন ও ইরান-আমেরিকা যুদ্ধে ভারত আহ্বান জানিয়েছে যুদ্ধ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই ইস্যুতে গত মঙ্গলবার কথা হয় প্রধানমন্ত্রীর। সেখানে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। অন্যদিকে, রুশ-ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় নেতারা শুরু থেকেই ইউক্রেনের পক্ষ নিয়েছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানকে পাশে বসিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.