সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে টাকা বিলি করছেন বিজেপি নেতা। ভিড়ে হুড়োহুড়ি পরিস্থিতি। ভাঙচুর। ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক মহারাষ্ট্রে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বহুজন বিকাশ আঘাড়ি।
অভিযোগ, মহারাষ্ট্রের পালঘরে একটি হোটেলে দলীয় কর্মীদের মধ্যে টাকা বিলিয়েছেন। সেই টাকা ব্যবহার করা হবে ভোটারদের কিনতে। বহুজন বিকাশ আঘাড়ির মহারাষ্ট্রের সভাপতি হীতেন্দ্র ঠাকুরের অভিযোগ, ওই হোটেলে পাঁচ কোটি টাকা বিলি করা হয়েছে। বিলি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তাওড়ে সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ নেতা। তাঁর টাকা বিলি করার ভিডিও রীতিমতো ভাইরাল।
ওই টাকা বিলির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। হাত শিবির বলছে, বিজেপির প্রথম সারির নেতারাও এর সঙ্গে যুক্ত। কমিশনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এনসিপির সুপ্রিয়া সুলে বলছেন, “ওরাই নোটবন্দি করেছিল। বোধ হয় এই কারণেই নোটবন্দিটা করা হয়েছিল। শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, “সত্যি যারা টাকার থলে নিয়ে ঘুরছে। তাঁদের ব্যাগে কেউ তল্লাশি চালাচ্ছে না। সৎ নেতাদের ব্যাগ খোঁজা হচ্ছে।” বিজেপি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
এমনিতে মহারাষ্ট্রের ভোটে বড় ফ্যাক্টর হয় ‘মানি পাওয়ার’। রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভাতেই প্রতিটি দলের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন। যদিও সবটাই হয় গোপনে। এভাবে প্রকাশ্যে টাকা বিলি ভোটের কয়েক ঘণ্টা আগে খানিকটা হলেও অস্বস্তিতে ফেলল গেরুয়া শিবিরকে। তবে গুরুতর সমস্যা হল, সত্যিই যদি ওই টাকা ভোট কিনতে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে গণতন্ত্রের কী হবে?
BJP के राष्ट्रीय महासचिव विनोद तावड़े महाराष्ट्र के एक होटल में पैसे बांटते हुए पकड़े गए हैं।
विनोद तावड़े बैग में भरकर पैसे लेकर गए थे और वहां पर लोगों को बुला-बुलाकर पैसे बांट रहे थे।
ये खबर जब जनता को पता चली तो भारी हंगामा हो गया। पैसों के साथ विनोद तावड़े के कई वीडियो… pic.twitter.com/iqbMcGJtyQ
— Congress (@INCIndia) November 19, 2024
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের