সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারোলে মুক্তি দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র প্রশাসন৷ ২০১২ সালে মুম্বইয়ের আইনজীবী পল্লবী পুরকায়স্থকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় সাজ্জাদ মুঘল৷ এই বছরের মার্চে মায়ের অসুস্থতার কারণে নাসিক জেল থেকে তাকে প্যারোলে ছাড়া হয়৷ এরপর থেকে নিখোঁজ হয়ে যায় সে৷ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামির এভাবে পালিয়ে যাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মহারাষ্ট্র পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেয় রাজ্যে ধর্ষণ ও খুন, ডাকাতি, কিডন্যাপ ও এনডিপিএস আইনের মামলার আসামীরা প্যারোলের মাধ্যমে জেল থেকে বেরোতে পারবে না৷এই আইন কার্যকরী করার জন্য নতুন ভাবে জেল ম্যানুয়াল তৈরি করা হচ্ছে৷
মার্চের ঘটনার পর জম্মু কাশ্মীরেও সন্ধান চালিয়ে মুঘল কে ধরতে ব্যর্থ মহারাষ্ট্র পুলিশ৷
সর্বশেষ খবর
-
পূর্ব ভারতে প্রথম! অ্যাঙ্কেল প্রতিস্থাপনে নজির গড়ল কলকাতার হাসপাতাল
-
অ্যামি ভির্ককে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, রণবীর-করিনার সহ-অভিনেতাকে খুনের চেষ্টা!
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও