সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক শিল্পীর গেরোয় ছবিমুক্তি যাতে না আটকায় সে কারণে আগেভাগেই নিজের কাজ সেরে রাখলেন কিং খান৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে তিনি জানিয়ে দিলেন, প্রচারে দেখা যাবে না ছবির নায়িকা পাক অভিনেত্রী মাহিরা খানকে৷
উরি হামলার পর থেকেই দেশে পাক শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি জানিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ সেই ফতোয়ার জেরে বেশ বিপাকেই পড়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ নিজের ছবির ক্ষেত্রে সে পরিস্থিতির পুনরাবৃত্তি চান না শাহরুখ৷ আর তাই আগেভাগেই ঝামেলা মিটিয়ে নিলেন৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ তাতে দেখা গিয়েছে পাক অভিনেত্রী মাহিরা খানকে৷ গুজব ছড়াচ্ছিল, ছবির প্রচারেও দেখা যাবে পাক অভিনেত্রীকে৷ তাতে যে হিতে বিপরীত হত তা আঁচ করেই আগাম পদক্ষেপ নিলেন শাহরুখ৷ এমএনএস প্রধানের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দিলেন যে, ছবির প্রচারে থাকবেন না মাহিরা৷ বলি বাদশার এই কাজে খুশি রাজ ঠাকরেও৷ ফলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ যে ঝামেলায় পড়েছিল ‘রইস’কে আর তার মধ্যে পড়তে হচ্ছে না৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির