সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে হিন্দি দৈনিক হিন্দুস্তানের সাংবাদিক রাজদেও রঞ্জনের খুনের মামলায় আত্মসমর্পণ করল প্রধান অভিযুক্ত লড্ডন মিঞা৷ বৃহস্পতিবার সিওয়ানের প্রধান বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করে লড্ডন৷
আরজেডির প্রাক্তন বাহুবলী সাংসদ সাহবুদ্দিনের খাস অনুচরদের মধ্যে একজন হল এই লড্ডন মিঞা৷ রাজদেও রঞ্জনের খুনের পরই উঠে আসে এই লড্ডন মিঞার নাম৷ বিহার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল৷ এদিন নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পুলিশের খাতায় নাম থাকা লড্ডন৷
গত ১৩ মে বিহারের সিওয়ানে রেল স্টেশনের বাইরে খুন করা হয় প্রসিদ্ধ হিন্দি দৈনিক হিন্দুস্তানের জেলা ব্যুরো চিফ রাজদেও রঞ্জনকে৷ খুব কাছ থেকে তাঁর মাথায় এবং ঘাড়ে গুলি করা হয়৷ ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ সারা বিহার জুড়ে ওঠে সমালোচনার ঝড়৷ সন্দেহ করা হয় এর পিছনে আছে বাহুবলী নেতা শাহবুদ্দিনের হাত৷ ওই নেতাকে তড়িঘড়ি সিওয়ান জেল থেকে ভাগলপুর জেলে স্থানান্তরীত করা হয়৷ খুনের মামলায় উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশি তদন্তে প্রকাশ পায়, আগে থেকে পরিকল্পনা করেই এই খুন করা হয়৷ রাজদেও রঞ্জনকে মারার জন্য খুনের দিন পনেরো আগে জেল থেকে ছাড়া পায় সাহবুদ্দিনের খাস লোক লড্ডন মিঞা৷ গত ২৫ মে এই খুনে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করে বিহার পুলিশ৷ জেরায় ধৃতরা দোষ স্বীকার করে৷ তারা জানায় ঘটনার আগে রীতিমতো জায়গার রেইকি করে তারা৷ ওই পাঁচ কন্ট্র্যাক্ট কিলারকে নিয়োগ করে লড্ডন মিঞা৷ রোহিত কুমার নামে এক ধৃতকে খুনের জন্য পনেরো হাজার টাকা ‘সুপারি’-ও দেয় লড্ডন৷ এই রোহিত কুমারের কাছ থেকেই পরে খুনে ব্যবহৃত একটি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত
-
মৌচাকে ঢিল! অবৈধ বালি থেকে কয়লা পাচার, গ্রেপ্তার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা