সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাশকতার চেষ্টা মুম্বইতে। স্বাধীনতার দিন কয়েক আগে, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল মহারাষ্ট্রের থানে জেলার মুমব্রা এলাকায়। সন্ত্রাস দমন শাখার আধিকারিক ও রেল পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
[টানটান গোয়েন্দা গল্পকেও হার মানাবে কলকাতা পুলিশের ‘রহস্য রবিবার’]
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে এই তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ, মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা ও ক্রাইম ব্রাঞ্চ। থানে গ্রামীণ পুলিশের স্থানীয় অপরাধ দমন শাখার ইনস্পেক্টর ভেনকাট আন্দালে বলেন, পুলিশের টহলদারি দল জিলাটিন রডের সাতটি বাক্স, ৯টি ডিটোনেটর, ১৫ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ওই গাড়িটি নিয়ে যাওয়া তিন ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে।
[ফেসবুকে ছাত্রীর ভুয়ো প্রোফাইল বানিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের ভূমিকায় ক্ষোভ]
এরআগে, মুম্বইতে বিভিন্ন নাশকতার ঘটনায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। তাই এবার বেশি সতর্ক মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রতিটি শহর, শহরতলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। থানাগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে।
[রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী]
এর আগে, পুনে ও মুম্বই-এর বিভিন্ন জায়গায় নাশকতার হুমকি দিয়ে চিঠি আসে। চিঠিতে বলা হয় রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা রাখা হয়েছে। সেই চিঠির সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ।
সর্বশেষ খবর
-
দাঁতের ব্যথাকে হালকাভাবে নিচ্ছেন? মস্তিষ্কের জটিলতায় হতে পারে মৃত্যুও!
-
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামি সতর্কতা
-
‘ভেবেছিলাম, ছেলের নাম রাখব রাম খান’, কেন মনোবাঞ্ছা পূরণ হল না সোহেল খানের?
-
আসন পুনর্বিন্যাসে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস! সর্বদলীয় বৈঠক চেয়ে মোদিকে চিঠি খাড়গের
-
সানি লিওনের সঙ্গে, চলুন বেড়িয়ে আসি মন্দারমণি! ‘বেবি ডলে’র সঙ্গে এআই ছবিতে ভরে উঠছে নেটভুবন