সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরুর আগে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানোর নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এরপর থেকেই দেশে জাতীয় সংগীত অবমাননার একাধিক অভিযোগ উঠছে৷ এবার সেই একই অভিযোগে গ্রেফতার করা হল কেরলের এক লেখককে৷ তবে প্রেক্ষাগৃহের কারণে নয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর উপন্যাসে জাতীয় সংগীতের অবমাননা করেছেন৷
সদ্য প্রকাশিত উপন্যাসের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লেখক কমল সি চাভারা৷ তিনি আবার নাট্যকর্মীও৷ সে উপন্যাসে তিনি লিখেছিলেন, স্কুলে বাচ্চাদের টয়লেট পেলে যাওয়ার অনুমতি দেওয়া হয় না৷ কিন্তু ঠিক সময় প্রার্থনায় জাতীয় সংগীত গাওয়ার জন্য দাঁড় করানো হয়৷ যেহেতু টয়লেটে যাওয়া তাঁর কাছে জাতীয় সংগীত গাওয়ার থেকে গুরুত্বপূর্ণ, তাই তিনি কোনওদিন ভাল ছাত্র হয়ে উঠতে পারেননি৷ এই মন্তব্যকেই অবমাননাকর মনে করেছে সে রাজ্যের বিজেপি যুব মোর্চা৷ তাদের তরফেই এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হয়৷ এরপরই পুলিশ তদন্তে নামে, লেখকের বাড়ি সার্চ করে৷ এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন৷ জানান, তাঁর ফেসবুক পোস্ট পাবলিক৷ তাহলে পুলিশ তাঁর বাড়ি সার্চ করছেই বা কেন? পাশাপাশি নিজের কথা প্রত্যাহারও করতে চাননি তিনি৷ প্রাথমিক তদন্তের পর ওই লেখককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ লেখকের সমর্থনে সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন বহু মানুষ৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!