সোনারপুরের কামরাবাঁধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁরা অভিষেকের উপর হামলার ঘটনার দিন্দা জানান। অখিলেশ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের অনুপস্থিত থাকার ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করে মল্লিকার্জুন খাড়গে লেখেন, “সোনারপুরে নির্বাচন-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মর্মান্তিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। বিরোধী দলের একজন জনপ্রিয় নেতাকে ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি।” এই ঘটনা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতি বলেও উল্লেখ করেন মল্লিকার্জুন। তিনি আরও লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা রুখতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হিংসার ঘটনা কখনই সমর্থনযোগ্য হতে পারে না।”
আরও পড়ুন:
অখিলেশ এক্স হ্যান্ডলে লেখেন, “বাংলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা অভিষেক ব্যানার্জির উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে, তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি করা ছাড়া আর কিছুই করতে পারে না। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতি থাকার ঘটনা একটি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে।”
উল্লেখ্য, সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কামালগাজির কাছে তাঁকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর’ স্লোগান। অভিষেকের পোশাকে অপরিষ্কার হয়ে যায় ছোড়া ডিমে। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তাঁর মাথায়। অভিষেকের উপর এই হামলার ঘটনায় ইন্ডিয়া জোটের নেতারা একে একে তীব্র নিন্দা করতে শুরু করলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূরি ভূরি অনিয়ম, রাজনৈতিক চাপে নতিস্বীকার, এবার ফিফার বিরুদ্ধে তদন্তে অলিম্পিক সংস্থা!
-
অযোধ্যা, বৈষ্ণো দেবীর পর চুরির অভিযোগ গুজরাটের অম্বাজি মন্দিরেও! সিসিটিভিই চিনিয়ে দিল অভিযুক্তদের
-
ফের রণক্ষেত্র মণিপুর! অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উন্মত্ত জনতার, একাধিক গাড়িতে আগুন
-
‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে ‘ফতোয়া’ জারি, নীরবতা ভেঙে আমির বললেন…
-
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?