সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মাথায় কয়েক হাজার কোটি টাকার ঋণ৷ কোনওক্রমে পালিয়ে গিয়ে বিদেশে অজ্ঞাতবাস করছেন৷ তবে সেখান থেকে দিব্যি টুইটারে সক্রিয় লিকার ব্যারন বিজয় মালিয়া৷ আর মালিয়ার এই টুইটেরই সাম্প্রতিকতম টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
দেনার দায়ে ডুবে থাকা মালিয়া টুইটে যেমন একদিকে প্রধানমন্ত্রীকে দুর্নীতিমুক্ত বলেছেন, অন্যদিকে তাঁরই অধীনে থাকা অপরাধদমন শাখার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ মোদির দিকে মালিয়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি কি তাঁর নেতৃত্বে থাকা অপরাধদমন শাখার নিরপেক্ষতা ও বৈধতার দায় নিতে পারেন?
Will our dynamic forward thinking corruption free PM care to guarantee that criminal agencies under his control are fair impartial and legal
— Vijay Mallya (@TheVijayMallya) January 1, 2017
গত বছরের মার্চ মাসে কূটনৈতিক পাসপোর্টের জোরে দেশ ছাড়েন মালিয়া৷ শোনা গিয়েছে, ব্রিটেনের কোনও অজ্ঞাত স্থানে লুকিয়ে রয়েছেন তিনি৷ বার বার ইডির ডাকে সাড়া না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা৷ কিংফিশার মালিককে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই৷ এমন অবস্থায় হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপির দায় মাথায় নিয়েও টুইট মহলে বেশ সক্রিয় মালিয়া৷ এমনকী, প্রধানমন্ত্রীকে উপদেশ দিতেও ছাড়ছেন না লিকার ব্যারন৷ শুধু তাঁর ঋণ মেটানোর তাগিদ নেই বলেই মনে করছে অভিজ্ঞ মহল৷
In 2017 I would only hope that PM Modi Ji’s vision can be correctly fairly legally and impartially executed by his Government.
— Vijay Mallya (@TheVijayMallya) January 1, 2017
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার