সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতি আছে, ময়ূর আছে, পদ্মফুলও রয়েছে – শুধু নেই রয়্যাল বেঙ্গল টাইগার৷ নতুন ২০০০ টাকার নোটে বাংলার এই ঐতিহ্যের অনুপস্থিতি নিয়েই এবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নতুন ২০০০ টাকার নোটে কী আছে আর কী নেই, তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে জনসাধারণের মধ্যে৷ এর সুরক্ষা ব্যবস্থা নিয়েও নানা মুনির নানা মত৷ তবে, মহার্ঘ্য এই নোটে ঠাঁই পায়নি বাংলার বাঘ৷ এর কারণই জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে বলে তিনি মনে করেন না৷
জাতীয় ঐতিহ্য হিসেবে হাতির ছবি নতুন ২০০০ টাকার নোটে রাখা হয়েছে, তাতে মমতার কোনও আপত্তি নেই৷ তাঁর প্রশ্ন, তাহলে জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি কেন রাখা হল না? মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকার যা চাইছে তাই করছে৷ ব্রিকস সম্মেলনের প্রতীক পর্যন্ত পদ্মফুল করে দেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই নোট বাতিলের জেরে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলনে সব দলকে পাশে দাঁড়ানোর ডাকও দিয়েছেন৷ ২৩-২৬ নভেম্বর রাজ্য জুড়ে, তারপর দেশ জুড়ে আন্দোলনে নামবেন মমতা৷ ধরনায় বসবেন দিল্লির যন্তরমন্তরের সামনেও৷
সর্বশেষ খবর
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি